পটুয়াখালী দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়ন বিএনপির অফিসের অর্ধ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতির সন্ধ্যা ৭ ঘটিকার সময় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায়
উপজেলার চরবোরহান ইউনিয়ন বিএনপির অফিসের মালামাল চুরি হয়েছে। মাগরিব আযানের পর নামাজ শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অফিসে বসার জন্য গেলে গিয়ে দেখে অফিসের তালা ভাঙ্গা। তখোন তাদের সন্দেহ হলে অফিসের ভিতরে গিয়ে দেখে ৩২ ইঞ্চি এলইডি টিভি, ৪০ টি চেয়ার, দুই ডর্জন কাপ-প্রিচ, একটি আাকাশসহ গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে। এই ঘটনায় চরবোরহান ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগন বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে পথসভায় চুরির সাথে জড়িতদের দ্রুত আইনের আওয়াতায় আনার দাবি জানানো হয়।
ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রেজাউল গাজী আজকের পত্রিকাকে জানান, মাগরিব এর নামজের পর আমার কাছে ফোন আসে চরবোরহান ইউনিয়নের পাগলা বাজার অস্থায়ী বিএনপির কার্যালয়ের তালা ভঙ্গে কে বা কাহারা টিভি, কাপ-প্রিচ,চেয়ার, আকাশ সহ গুরুত্বপূর্ণ নথিপত্র দিয়ে যায়। আমি ফোন পেয়ে তাৎক্ষনিক ছুটে গিয়ে দেখি অফিসের মধ্যে থাকা কোন মালামাল নেই খালি ঘর পরে আছে। এই ঘটনা পরিকল্পিত। বিএনপির কার্যালয়ের মালামাল চুরি হওয়া কোন সাধারণ বিষয় না। এই চুরির ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওয়াতায় আনার দাবি জানানো হয়।
চরবেরহান ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনূস হাওলাদার ও সাধারণ সম্পাদক সুমন হাওলার জানান, এটা কোন সাধারণ ঘটনা হতে পারেনা। বিএনপির অস্থায়ী কার্যালয়ে ডুকে অর্ধলক্ষ টাকার মালামাল
চুরির ঘটনা পরিকল্পিত। আমরা উপজেলা বিএনপির সভাপতিকে অবহিত করেছি। আমরা আইনের আশ্রয় গ্রহন করবো।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ ছিদ্দিক মোল্লা জানান, ঘটনার বিষয় আমাকে জানানো হয়েছে। নেতাকর্মীদের শান্ত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখোন রাত অনেক আগামীকলা শুক্রবার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী কার্যক্রম গ্রহন করবো।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতিকুল ইসলাম জানান, এ বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।







