দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রাম থেকে মানসিকভাবে অসুস্থ এক নারী নিখোঁজ হয়েছেন। গত ২৩ মার্চ ২০২৬ তারিখ থেকে মোসা. বেগম (৫৫) নামে ওই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মোসা. বেগম উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হোসেন আলী খানের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের ওপর পিঙ্ক কালারের থ্রি-পিস ও হলুদ ছাপার ওড়না। তার গায়ের রং কালো এবং উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি। তিনি মুন্সিগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং পান খাওয়ার অভ্যাস রয়েছে।
নিখোঁজের পর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
কোনো স্বহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: মোবাইল- ০১৯৯৭৭৮১৩৮৬, ০১৯৬৫৭০৪৮২৫।









