• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, August 24, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটা সৈকতে মোটরসাইকেলের বেপরোয়া দাপট, শিশু ও পর্যটকদের ঝুঁকি

notesofatik by notesofatik
March 24, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কুয়াকাটা সৈকতে মোটরসাইকেলের বেপরোয়া দাপট, শিশু ও পর্যটকদের ঝুঁকি
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর ‘সাগরকন্যা’ খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের স্বস্তির বদলে এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মোটরসাইকেলের অবাধ বিচরণ। সৈকতের বালিয়াড়িতে উচ্চগতিতে মোটরসাইকেল চলাচলের ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পর্যটক ও সংশ্লিষ্টরা। বিশেষ করে শিশুদের নিয়ে আসা পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সরেজমিনে দেখা গেছে, সৈকতের বিভিন্ন পয়েন্টে—এমনকি ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনেও—নিয়ম ভেঙে অবাধে চলাচল করছে মোটরসাইকেল। অনেক চালক পর্যটকদের ঘোরানোর জন্য দরদাম করছেন, কেউ ঘণ্টাভিত্তিক চুক্তিতে বাইক ভাড়া দিচ্ছেন, আবার কেউ বেপরোয়াভাবে দাপিয়ে বেড়াচ্ছেন সৈকতজুড়ে।

আরো পড়ুন

বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান

পবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

শুধু চালকরাই নয়, অনেক পর্যটকও নিজেরাই মোটরসাইকেল নিয়ে সৈকতে প্রবেশ করছেন। তাদের দাবি, সৈকতে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ—এ বিষয়ে তারা অবগত ছিলেন না এবং কেউ তাদের বাধাও দেয়নি। এদিকে জীবিকার তাগিদ ও প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় চালকরাও বেপরোয়া হয়ে উঠছেন।

সৈকতে মাইকিং করে সচেতনতা বাড়ানোর কথা থাকলেও বাস্তবে ট্যুরিস্ট পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন পর্যটকরা। মোটরসাইকেলের অবাধ চলাচল কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটকদের নিরাপত্তা—দুটোকেই ক্ষতিগ্রস্ত করছে এবং বড় কোনো দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্টরা এর দায় এড়াতে পারবে না বলে মনে করছেন সচেতন মহল।

ঢাকা থেকে আসা পর্যটক রিপন-টুম্পা দম্পতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা পরিবার নিয়ে বেড়াতে এসেছি। কিন্তু মোটরসাইকেলের কারণে বাচ্চাদের নিয়ে নিরাপদে হাঁটা যাচ্ছে না। সবসময় একটা ভয় কাজ করছে।’

খুলনা থেকে আগত পর্যটক আবুল হোসেন বলেন, ‘সৈকতে মোটরসাইকেলের দৌরাত্ম্যে পরিবার নিয়ে নিরাপদে সময় কাটানো যাচ্ছে না। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সৈকতে বাইক চালানোর বিষয়ে এক চালকের সাথে কথা বললে তিনি জানান, ‘সবাই চালাচ্ছে তাই আমরাও চালাই। আমাদের তো কেউ নিষেধ করেনি।’

এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কুয়াকাটাবাসী’র সভাপতি হাফিজুর রহমান আকাশ বলেন, ‘সৈকতে এভাবে মোটরসাইকেল চলতে থাকলে কুয়াকাটা তার আকর্ষণ হারাবে। পর্যটকদের অভিজ্ঞতা খারাপ হলে ভবিষ্যতে পর্যটন খাতে বড় ধরনের ধস নামতে পারে।’

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘পর্যটন কেন্দ্রের পরিবেশ রক্ষায় ছাতা-বেঞ্চির এরিয়ার ভেতরে যান্ত্রিক যান চলাচল বন্ধ হওয়া জরুরি। তবে নির্দিষ্ট এলাকায় মোটরসাইকেল জোন করা যেতে পারে। এতে শৃঙ্খলা ফিরবে এবং পর্যটকরা স্বস্তিতে বিচরণ করতে পারবেন।’

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ পরিদর্শক তাপস চন্দ্র রায় বলেন,‘আমরা মাইকিং করছি, কিন্তু তাদের পুরোপুরি থামাতে পারছি না। বিষয়টি নিয়ে বীচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে।’

অন্যদিকে কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, ‘আমরা মাঝেমধ্যে অভিযান চালাই। কিন্তু অভিযান শেষ হলেই আবার মোটরসাইকেল চলাচল শুরু হয়। এটি বন্ধে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’

স্থানীয়দের দাবি, ‘নামমাত্র’ অভিযান নয়—স্থায়ীভাবে সৈকতে মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ করতে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। প্রশাসনের শিথিলতার সুযোগে কুয়াকাটার পর্যটন পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তাও এখন বড় প্রশ্নের মুখে পড়েছে।

আরও পড়ুন

বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান
পটুয়াখালী

বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান

August 24, 2026
1
পবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন
দুমকি

পবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

August 24, 2026
1
মির্জাগঞ্জে ৮ দিনব্যাপী আনন্দমেলা ও ধর্মীয় অনুষ্ঠান শুরু
পটুয়াখালী

মির্জাগঞ্জে ৮ দিনব্যাপী আনন্দমেলা ও ধর্মীয় অনুষ্ঠান শুরু

August 24, 2026
3
যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় মির্জাগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের কমিটি বাতিল
পটুয়াখালী

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় মির্জাগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের কমিটি বাতিল

August 24, 2026
1
সমুদ্র ‘দখল’ করে লাখ লাখ টাকার বাণিজ্য, মাছ ধরতে জেলেদের দিতে হয় মোটা অঙ্কের টাকা
পটুয়াখালী

সমুদ্র ‘দখল’ করে লাখ লাখ টাকার বাণিজ্য, মাছ ধরতে জেলেদের দিতে হয় মোটা অঙ্কের টাকা

August 24, 2026
7
মঙ্গলদীপের আলোয় মির্জাগঞ্জে উৎসবের সূচনা, শুরু ৮ দিনের আনন্দমেলা
পটুয়াখালী

মঙ্গলদীপের আলোয় মির্জাগঞ্জে উৎসবের সূচনা, শুরু ৮ দিনের আনন্দমেলা

August 24, 2026
7
Next Post
গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In