মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার এবং এলাকার মানুষের জীবনমান পরিবর্তনের প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেয়াজুল ইসলাম শহীদের পক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, দুধখালী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। এ সময় তাঁরা দুধখালী ইউনিয়নের উন্নয়নে মোঃ রেয়াজুল ইসলাম শহীদের পাশে থাকার এবং তাঁর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।
‘উন্নয়নের জন্য আপনাদের সাথে, দুধখালী আমার প্রাণ’এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় মোঃ রেয়াজুল ইসলাম শহীদকে জনবান্ধব নেতা, মেহনতি মানুষের বন্ধু ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হয়। আসন্ন দুধখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানিক হাওলাদার, হান্নান হাওলাদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিন হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সোহেল বেপারী, ইসরাফিল হাওলাদার, ইমারত হোসেন ভদ্দর, দিলু হাওলাদার ও বাচ্চু হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মোঃ বাবুল হাওলাদার (গ্রীস প্রবাসী) ও মোঃ রিপন হাওলাদার (ইতালি প্রবাসী)-এর সৌজন্যে এবং দুধখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রচারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা দুধখালী ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।










