পাবনায় রোটারি ক্লাব অব নিউ সিটির উদ্যোগে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় শিমলা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাবের সদস্যদের নিজস্ব অর্থায়নে ১১ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ ছাড়া ক্লাবের কোষাধ্যক্ষ রোটাঃ ডা. মঞ্জুরা রহমানের আর্থিক অনুদানে শিক্ষার্থী রোজা ও মারিয়ম ফারজানাকে এসএসসি পরীক্ষা পর্যন্ত স্থায়ীভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। অন্যদিকে, রোটাঃ হোসনে আরা বেগমের আর্থিক অনুদানে শিক্ষার্থী তামজিদ আলিফ রাফিনের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পন্ন করে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ সিরাজুল ইসলাম পিএইচএফ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যখন প্রতিষ্ঠিত হবে, তখন তোমাদের মতো আরেকজন মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়াবে। এভাবেই সহযোগিতার এই ধারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এগিয়ে যাবে। মনে রাখবে, তোমাদের বর্তমান আর্থিক সীমাবদ্ধতা ভবিষ্যৎ নির্ধারণ করে না। তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে স্বপ্ন, অধ্যবসায়, সততা ও কঠোর পরিশ্রম দ্বারা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজ যারা বৃত্তি গ্রহণ করছো, তোমাদের মধ্য থেকেই আগামী দিনে অনেক আলোকিত মানুষ বেরিয়ে আসবে।
অনুষ্ঠানে প্রজেক্ট চেয়ারের বক্তব্য দেন রোটাঃ মহসানাতুল হক শাহীন
ক্লাবের সেক্রেটারি রোটাঃ ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে উপস্থিত হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন রোটাঃ জিল্লুর রহমান পিএইচএফ।
অনুভূতি প্রকাশ করেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মারিয়াম ইসলামের বাবা রায়হান ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি) রোটাঃ মুকাদ্দিস আলম, কোষাধ্যক্ষ রোটাঃ ডা. মঞ্জুরা রহমান, রোটাঃ এড. বেলাল হোসেন, রোটাঃ আলহাজ্ব রইস উদ্দিন, রোটাঃ রাশেদুল ইসলাম, রোটাঃ এসএম আলাউদ্দিন, রোটাঃ নুরুন্নবী খান হুমু এবং রোটাঃ হোসনে আরা বেগমসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।









