সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ভগ্নিপতি হামেদ মনছুর কোরেশী (তানকিন) এর প্রথম মুত্যুবাষিকী শনিবার বাদ আসর তাদের পৈত্রিক বাড়ি শালগাড়িয়া বাংলাদেশ ঈদগাঁ পাড়ায় অনুষ্ঠিত হয়। মরহুম হামেদ মনছুর কোরেশী তানকিন এর দাদা আব্দুল হািামদ কোরেশী। যার নামে পাবনা শহরের আব্দুল হামিদ সড়ক বা এ হামিদ রোড। তার বাবা ছিলেন হামেদ মনছুর কোরেশী।
শনিবার বাদ বাসর দোয়া, পবিত্র কোরআন তেলওয়াত মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ সময় মরহুমের স্ত্রী মিসেস রোখসানা মনছুর, ছেলে রায়হান মনছুর, মেয়ে রুমানা মনছুর, ভাই শামিম আখতার টুন্নু, ছোট ভাই সাঈদ ইকবাল ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ শহরের গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন পাবনা শহরের মাসজিদুল ফেরদৌসের পেশ ঈমাম হাফেজ মাওলানা আক্তারুজ্জামান ও পাবনা চাপা বিবি হেফজ মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম।










