• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় বৃষ্টিতে আগাম তরমুজ চাষিদের ব্যাপক ক্ষতির শঙ্কা

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 20, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় বৃষ্টিতে আগাম তরমুজ চাষিদের ব্যাপক ক্ষতির শঙ্কা
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর বৃষ্টি হয়েছে। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে। টানা তিন দিন সূর্যের দেখা মেলেনি। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কিছুটা শীতও অনুভূত হচ্ছে।

বৃষ্টিতে আমন খেতের তেমন কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। খেতে পানি জমেনি। তবে আগাম চাষ করা তরমুজের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। একইভাবে সবজিচাষিদেরও কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আরো পড়ুন

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

পটুয়াখালীতে ১ লাখ ৩২ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে যুক্ত আড়াই লাখ মানুষ

লালুয়া ইউনিয়নের চরচান্দুপাড়া গ্রামের তরুণ কৃষক মো. ফেরদৌস তালুকদার এবারও আগাম তরমুজের আবাদ করছেন। এক লাখ ২০ হাজার টাকায় এক মৌসুমের জন্য ২৪ বিঘা জমি বর্গা নিয়ে তরমুজ চাষ করছেন তিনি। ইতোমধ্যে শ্রমিকের মজুরি, চারা তৈরি ও জমি চাষসহ বিভিন্ন কাজে প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে তাঁর। জমিতে চারা রোপণের কাজ চলছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে তাঁর ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির কারণে চারার জমিতে পানি জমে গেছে। কাদাপানিতে লেপটে গেছে হাজার হাজার চারা। রোপণ করা খেতেরও প্রায় অর্ধেক নষ্ট হয়ে গেছে।

ফেরদৌসের ভাষ্য, ‘গত বছর তরমুজের বাজার ভালো না থাকায় বড় অঙ্কের লোকসান হয়েছে। এবার উৎপাদন খরচও বাড়ছে। সারের দাম বেশি, পাশাপাশি শ্রমিকের মজুরিও বেশি। তিন বেলা খাবার দেওয়ার পরও একজন দিনমজুরকে দৈনিক ৭০০ টাকা মজুরি দিতে হয়।’ এর মধ্যে মৌসুমের শুরুতেই বৃষ্টির ধকল সামলাতে হচ্ছে তাঁকে।

ওই গ্রামের আরও একাধিক তরমুজচাষির একই অবস্থা হয়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা। তারপরও পলিথিন দিয়ে বৃষ্টির পানি থেকে চারা রক্ষার চেষ্টা করছেন তাঁরা। একই পরিস্থিতিতে পড়েছেন কৃষক কামাল হাওলাদার, বাচ্চু খলিফা, মো. কলিফ, তুহিন তালুকদার ও সিপন মোল্লা। সবাই দুশ্চিন্তায় রয়েছেন। তাঁদের আশঙ্কা, বৃষ্টি থামার পর রোদ উঠলে জমিতে রোপণ করা চারাগুলো মারা যেতে পারে। কারণ, খেতে পানি জমে রয়েছে। এর মধ্যে বৃষ্টিও থামছে না।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন জানান, আমন ধানের খেতের কোনো ক্ষতি হয়নি। তবে আগাম তরমুজ চাষিরা কিছুটা ক্ষতির মুখে পড়েছেন। চলতি মৌসুমে কলাপাড়ায় ৫০০ হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে বলে জানিয়েছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর সহকারী পরিচালক আছাদউজ্জামান খান।

আরও পড়ুন

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
পটুয়াখালী

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

November 22, 2026
1
পটুয়াখালী

পটুয়াখালীতে ১ লাখ ৩২ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে যুক্ত আড়াই লাখ মানুষ

November 22, 2026
2
পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল
পটুয়াখালী

পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল

November 22, 2026
1
গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ
গলাচিপা

গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

November 22, 2026
2
দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা
পটুয়াখালী

দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা

November 22, 2026
8
পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি
পটুয়াখালী

পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি

November 22, 2026
9
Next Post
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পবিপ্রবি ভিসির উদ্যোগে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পবিপ্রবি ভিসির উদ্যোগে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন ও দোয়া মাহফিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In