পটুয়াখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাতুল হাওলাদার (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর বড় চৌরাস্তা এলাকায় পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার রাতুল হাওলাদার পটুয়াখালী পৌরসভার টাউন কালিকাপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।









