• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

গলাচিপায় কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব: ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য

মোঃ সুমন খান ,গলাচিপা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 16, 2026
in গলাচিপা, পটুয়াখালী
0
গলাচিপায় কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব: ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

শীতের আগমনী বার্তা আর আমন ধান ঘরে তোলার আনন্দে গ্রামবাংলায় একসময় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ত। নতুন ধান ঘরে ওঠাকে কেন্দ্র করে অগ্রহায়ণ মাসজুড়ে চলত নবান্ন উৎসব। নাচ-গান, খেলাধুলা, পিঠাপুলি ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবে মেতে উঠতেন কৃষকসহ গ্রামের সব শ্রেণি-পেশার মানুষ। তবে কালের বিবর্তনে বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী এ শস্যোৎসব এখন অনেকটাই হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যেতে বসা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে পটুয়াখালীর গলাচিপায় কৃষকদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে নবান্ন উৎসব।

 

আরো পড়ুন

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

পটুয়াখালীতে ১ লাখ ৩২ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে যুক্ত আড়াই লাখ মানুষ

 

 

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বাংলা ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দায় মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের উঠোনে সারা বাংলা কৃষক সোসাইটির (এসবিকেএস) উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে মুগডাল, বাদাম, তরমুজসহ বিভিন্ন ফসল উৎপাদনকারী ১০টি কৃষক সমবায় সমিতির প্রায় ২০০ জন কৃষক-কৃষাণি অংশ নেন। উৎসব উপলক্ষে সংগঠনের সদস্য ও স্থানীয় কৃষকেরা নতুন পোশাক পরে নবান্ন উৎসবের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বর্ণাঢ্য র‍্যালি বের করেন। পরে আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠাপুলির আয়োজন করা হয়।

 

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

উৎসবে সাতটি স্টলে প্রদর্শন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা খাবার ও কৃষিপণ্য। এর মধ্যে ছিল নকশি পিঠা, পুলি, নাড়ু, বাদাম, চালভাজা, নারকেল, ভাপা পিঠা, মলিদা, খই, মুড়ি ও পায়েস। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত মুগডাল, নারিকেল, বাদামসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। শিশুদের অংশগ্রহণে উৎসবে যোগ হয় বাড়তি আনন্দ। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা খেলা, মোরগ লড়াই, বল পাস, বেলুন ফোটানোসহ নানা গ্রামীণ খেলাধুলা।

 

 

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রাম্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সদস্য অঞ্জলি বৈদ্য, আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী এসএম রঞ্জু, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মাঠ সহায়ক মোবিনা সুলতানা তন্বী, এফবিএফ প্রতিনিধি রেহেনা বেগম, কাচারীকান্দা মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মানসুরা বেগম, সারা বাংলা কৃষক সোসাইটির ব্যবসা সহায়ক আবদুল মন্নান এবং দক্ষিণ দুমকি গাভী পালন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।

 

 

 

বক্তারা বলেন, নবান্ন উৎসব শুধু নতুন ধান ঘরে তোলার আনন্দ নয়, এটি বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণির মানুষ এ উৎসবে অংশ নিতেন। নতুন ফসল ঘরে তোলার আনন্দ প্রান্তিক কৃষকের দুঃখ-কষ্ট ভুলিয়ে গ্রামবাংলায় তৈরি করত এক ভিন্ন আবহ। তারা আরও বলেন, আধুনিকতার প্রভাবে ঐতিহ্যবাহী এ উৎসবের আয়োজন কমে যাচ্ছে। নতুন প্রজন্ম ক্রমেই গ্রামীণ সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। পাশাপাশি তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকছে। নবান্ন উৎসবের মতো সাংস্কৃতিক আয়োজন বাড়ানো গেলে তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও নিজস্ব ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে।

 

 

 

উল্লেখ্য, ২০১৩-২০১৪ সালের দিকে প্রতিষ্ঠিত সারা বাংলা কৃষক সোসাইটি (এসবিকেএস) ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সংগঠিত করে তাঁদের আর্থসামাজিক উন্নয়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে কৃষকের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করছে। বরিশাল ও রংপুরে আঞ্চলিক কার্যালয়সহ দেশব্যাপী সংগঠনটির কার্যক্রম বিস্তৃত রয়েছে। বাংলার হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য ও কৃষিভিত্তিক সংস্কৃতি পুনরুজ্জীবিত করতে সংগঠনটি বিভিন্ন অঞ্চলে কৃষকদের নিয়ে নবান্ন উৎসবের আয়োজন করে আসছে। উৎসবের আনন্দের পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষকের আর্থিক নিরাপত্তা এবং টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেন বক্তারা। তাঁরা নবান্ন উৎসবকে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া এবং প্রাচীন এ ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

 

 

 

এ সময় সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রাম্মা সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করতে সংগঠনের সদস্যদের সহযোগিতা কামনা

 

 

আরও পড়ুন

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
পটুয়াখালী

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

November 22, 2026
1
পটুয়াখালী

পটুয়াখালীতে ১ লাখ ৩২ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে যুক্ত আড়াই লাখ মানুষ

November 22, 2026
2
পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল
পটুয়াখালী

পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল

November 22, 2026
1
গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ
গলাচিপা

গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

November 22, 2026
2
দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা
পটুয়াখালী

দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা

November 22, 2026
8
পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি
পটুয়াখালী

পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি

November 22, 2026
9
Next Post
বাকেরগঞ্জে আনোয়ার হত্যার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাকেরগঞ্জে আনোয়ার হত্যার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In