উন্নত অভিবাসন ব্যবস্থাপনা ও টেকসই পুনঃএকত্রীকরণে শক্তিশালী সেবা ব্যবস্থা জোরদারকরণ, দক্ষতা অর্জন ও রাষ্ট্রীয় সেবা প্রাপ্তির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির আলোকে সোমবার উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. শাহরিয়ার, রাইটস যশোরের প্রতিনিধি দেবব্রত ধালী, প্রবাসী কল্যাণ ব্যাংক পটুয়াখালী শাখার ব্যবস্থাপক ও সমন্বয়ক মো. কামরুল ইসলাম, টিটিসি পটুয়াখালীর অধ্যক্ষ মো. খোরশেদ হোসেন এবং আইওএমের প্রতিনিধি রুহী দাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন।
সভায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বয় কমিটির উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে অভিবাসনপ্রত্যাশী কর্মীদের দালালদের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করতে প্রচারমূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।









