• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

বেড়িবাঁধের বাইরে ঝুঁকিতে সাত হাজার পরিবার

সিডরের ১৯ বছর: ক্ষত শুকায়নি কলাপাড়ায়, আজও শোকের ভার ৯৪ পরিবারে

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 15, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
বেড়িবাঁধের বাইরে ঝুঁকিতে সাত হাজার পরিবার
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু: একটি রাত, এক ভয়াল ঝড়, আর মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল উপকূলের জনপদ। কেড়ে নিয়েছিল স্বজনের প্রাণ, কেড়ে নিয়েছিল হাজারো মানুষের শেষ আশ্রয়টুকু। সেই বিভীষিকাময় রাতের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন পটুয়াখালীর কলাপাড়ার মানুষ। সিডরের তাণ্ডবের ১৯ বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর শোক, হারিয়ে যাওয়া মানুষের অপেক্ষা আর নিরাপদ বসবাসের অনিশ্চয়তা কাটেনি উপকূলবাসীর। সরকারি হিসাবে সিডরে কলাপাড়ায় প্রাণ হারিয়েছিলেন ৯৪ জন। বেসরকারি হিসাবে এ সংখ্যা ১০৪। আজও সন্ধান মেলেনি সাত জেলে ও এক শিশুর। ফলে ১৯ বছর পরও সিডরের স্মৃতি এখানে কেবল ইতিহাস নয়, বহু পরিবারের প্রতিদিনের বেদনা।

 

আরো পড়ুন

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

পটুয়াখালীতে ১ লাখ ৩২ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে যুক্ত আড়াই লাখ মানুষ

আজ ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে প্রকৃতির ভয়ংকর রূপ নিয়ে আঘাত হেনেছিল সুপার সাইক্লোন সিডর। মুহূর্তের মধ্যে তছনছ করে দিয়েছিল উপকূলের ঘরবাড়ি, ফসলের মাঠ, গবাদিপশু ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। কলাপাড়ার বিস্তীর্ণ জনপদ পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। সেই ক্ষয়ক্ষতির চিত্র এখনো উপকূলের মানুষের জীবনযাপনে স্পষ্ট ক্ষত হয়ে আছে।

 

সরকারি হিসাবমতে, সিডরের কালো থাবায় কলাপাড়ায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিল ১২ হাজার ৯০০ পরিবারের বসতঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল আরও ১৪ হাজার ৯২৫ পরিবারের ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তিন হাজার ২২৫ জেলে পরিবারের সদস্যরা। উপজেলার প্রায় ৯০ শতাংশ পরিবার কোনো না কোনোভাবে ক্ষতির শিকার হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের তথ্য।

 

সিডর-পরবর্তী সময়ে সরকারি-বেসরকারি উদ্যোগে পুনর্বাসন ও আর্থিক সহায়তা দেওয়া হলেও দীর্ঘমেয়াদি সংকট কাটেনি। ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৪৭৩ পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়। ৫৪০ পরিবারের জন্য নির্মাণ করা হয় ব্যারাক হাউস। কিন্তু নির্মাণের নয় বছর পেরোতেই এসব ব্যারাকের অনেকগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও চাল নেই, কোথাও বেড়া ও খুঁটি চুরি হয়ে গেছে। ব্যারাকের অন্তত অর্ধেক কক্ষে এখন আর কেউ বসবাস করছেন না বলে স্থানীয়ভাবে জানা গেছে।

 

সম্পূর্ণ বিধ্বস্ত বসতঘরের ১২ হাজার ৫১৬ পরিবারকে পাঁচ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এ ছাড়া আরও ছয় হাজার ৭০০ পরিবারকে তিন হাজার, আড়াই হাজার, দুই হাজার ও এক হাজার টাকা করে গৃহনির্মাণ সহায়তা দেওয়া হয়। অন্তত সাত হাজার পরিবারকে দেওয়া হয়েছিল ঘর নির্মাণের সামগ্রী। সরকারের বিভিন্ন সূত্রে পাওয়া এসব তথ্য পুনর্বাসন কার্যক্রমের চিত্র তুলে ধরলেও বাস্তবতা বলছে, এখনো অনেক পরিবার নিরাপদ ও টেকসই আবাসনের নিশ্চয়তা পায়নি।

 

পরিবেশ সংগঠক নজরুল ইসলামের দাবি, সম্পূর্ণ ও আংশিকভাবে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া অন্তত পাঁচ হাজার পরিবার এখনো মানবেতর জীবনযাপন করছে। প্রয়োজনীয় অর্থের অভাবে অনেকেই নিজেদের বসতঘর মেরামত করতে পারেননি। কেউ অন্যের জমিতে, কেউ জরাজীর্ণ ঘরে, আবার কেউ বেড়িবাঁধের বাইরে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছেন। তিনি জানান, সবচেয়ে উদ্বেগজনক চিত্র বেড়িবাঁধের বাইরের জনপদে। বর্ষাকালসহ বছরের ছয় মাস পূর্ণিমা ও অমাবস্যার সময় এসব পরিবারের বাড়িঘর ও উঠোন জোয়ারের পানিতে ডুবে যায়।

 

পশ্চিম লোনদা গ্রামের বাসিন্দা হালিমা আয়শা জানান, ‘আমরা বেড়িবাঁধের বাইরে বসবাস করি। এখানে অন্তত ২৫০টি পরিবার বর্ষার ছয় মাস জোয়ারের পানিতে ভাসি, ভাটায় শুকাই। রান্না পর্যন্ত করা যায় না। বছরের পর বছর রিং বেড়িবাঁধের জন্য আন্দোলন করেছি। কোনো সুফল পাইনি।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেওয়া তথ্য অনুযায়ী, কলাপাড়ায় এখনো অন্তত সাত হাজার পরিবার বেড়িবাঁধের বাইরে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় কিংবা অস্বাভাবিক জোয়ারের সময় এসব পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়। ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ তালুকদার জানান, বেড়িবাঁধের বাইরের এসব পরিবারের দুরবস্থা লাঘবে কেউ এগিয়ে আসেনি। এসব পরিবারের জন্য প্রয়োজন রিং বেড়িবাঁধ।

 

শুধু বেড়িবাঁধের বাইরের পরিবারগুলোই নয়, সিডর-পরবর্তী সময়ে আবাসন ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুনর্বাসিত দরিদ্র পরিবারগুলোর অবস্থাও নাজুক। একসময় মাথা গোঁজার ঠাঁই হিসেবে পাওয়া এসব ঘর এখন অনেক জায়গায় চরম জীর্ণদশায় পৌঁছেছে। ছাদের চাল, বেড়া ও কাঠামো নষ্ট হয়ে যাওয়ায় শত শত পরিবার আবারও আশ্রয়হীন হওয়ার শঙ্কায় রয়েছে। যাঁরা এখনো এসব ঘরে বসবাস করছেন, তাঁদের অনেকেরই প্রতিদিন কাটছে ঘর হারানোর উদ্বেগে। সিডরের পর থেকে এসব দরিদ্র পরিবারের বসবাসের ভোগান্তি কাটছে না।

আরও পড়ুন

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
পটুয়াখালী

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

November 22, 2026
1
পটুয়াখালী

পটুয়াখালীতে ১ লাখ ৩২ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে যুক্ত আড়াই লাখ মানুষ

November 22, 2026
2
পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল
পটুয়াখালী

পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল

November 22, 2026
1
গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ
গলাচিপা

গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

November 22, 2026
2
দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা
পটুয়াখালী

দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা

November 22, 2026
8
পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি
পটুয়াখালী

পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি

November 22, 2026
11
Next Post
পটুয়াখালীতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ গেল চালকের: নিহত ১, আহত ২

পটুয়াখালীতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ গেল চালকের: নিহত ১, আহত ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In