আজ সেই বিভীষিকাময় ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে সুপার সাইক্লোলন সিডর লন্ড ভন্ড করে দিয়েছিল সমগ্র উপকুলকে । ক্ষতবিক্ষত হয় দেশের ৩০টি জেলা। সিডারে প্রান হারায় সাড়ে তিন হাজার মানুষ। নিখোজ হয় আরো সহস্রাধিক ।গভীর সমুদ্র থেকে বহু জেলে আর ফিরে আসেনি লাখ ঘর বাড়ী ভেসে যায় পানির স্রোতে ।ব্যাপক ফসল হানি ঘটে, বিধ্বস্ত হয় বহু শিক্ষা প্রতিষ্ঠান।মৃত্যু হয়েছে প্রায় ৫লক্ষাধিক গবাদিপশুর। ‘সিডরের আঘাতে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনসহ উপকুরীয় সবুজবেস্টনী ও সামাজিক বনায়ন ধবংসের মুখে পড়েছে।হুমকির মুখে পড়েছে সুন্দরবনের জীববৈচিত্র।দেশের উপকুল জুড়ে নিরাপত্তা বেষ্টনী হিসেবে দাড়িয়ে থাকা বনাঞ্চল মানুষকে প্রাকৃতিক বির্পযয় ছোবল থেকে রক্ষা করে এলেও সিডর বনের সেই শক্তি নড়বড়ে করে দেয় । সিডরের তান্ডবে শ্রীহীন হয়ে পড়ে অপরুপ সৌন্দর্যের লীলা ভূমি কুয়াকাটা ।ধ্বংস হয় সেখানকার নারিকেনও ঝাউবাগান।সিডরে চট্রগ্রাম থেকে সাতক্ষীরা দেশের ৩০টি জেলা ক্ষতিগ্রস্থ হলেও সবচেয়ে বেশী ক্ষতিহয় পটুয়াখালী ,বরগুনা,বাগেরহাট ,পিরোজপুর জেলা।সিডরের ভয়াবহতা এতই নির্মম হবে তা বুজতে পারেনি উপকুলবাসী ।সিডরের মাত্র কিছুদিন আগে সুনামির পূবাভাসও তত আঘাত না হানায় সিডর নিয়ে আতঙ্কছিল না ্এ অঞ্চলের মানুষের মাঝে।সাইক্লোন শেল্টার গুলোতে যাওয়ার আগ্রহ ছিল না দুর্গম চরঞ্চলের মানুষের মাঝে । প্রলয়ঙ্কারী ঘুর্নিঝর সিডর ২৫০ কিলোমিটার বেগে আঘাত হেনে লন্ড ভন্ড করে দেয় করেউপকুল।তবে আগে থেকে সর্তক করায় এবং আঘাত হানার সময় নদীতে ভটিার টান থাকায় যে হারে হারে জলোচ্ছ্বাস হওয়ার কথা ছিল তার অনেক কম হয়েছে ।ফলে মানুষের মৃত্যু কম হলেও সম্পদহানি হয়েছে অনেক বাড়ি,ঘর,গাছপালাজেলেদের নৌকা ,গরু,ছাগল ,মহিষ,মাছের ঘের ও উঠতি আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ।ফলে উপকুল এলাকার বিপুল সংখ্যক জনগোষ্টি সহায়-সম্বলহীনহয়ে পড়ে ।আশ্রায়হীন হয়ে পড়ে লাখ লাখ মানুষ ।যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছে তাদের কান্না এখন থামেনি ।পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের চরখালী গ্রামেই মারা গেছেন ৮৮জন,মেন্দিয়াবাদগ্রামে ১৭জন ।পটুয়াখালী জেলায় ৫৪ হাজার ঘর সম্পূন বিধ্বস্থ হয়েছে ।সবচেয়
বেশ্রী ক্ষতি হয়েছে উপকুলের বেড়িবাধ আজ তা মেরামত বা পুন:নির্মান হয়নি। সরকারি হিসাবে সাইকোন সিডরের কারণে ৩ হাজার ৪০৬ জন লোক নিহত হয়, নিখোঁজ হয় ১ হাজার ৩ জন, মারাত্মক আহত হয় ৫৫ হাজার। তবে বেসরকারি হিসাবে এ সংখ্য আরো বেশি। দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় কাজ করছে উন্নয়ন সংগঠন ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব কোস্টাল এরিয়াস পিপলস (ডোক্যাপ)। সংগঠনটির নির্বাহী পরিচালক মাসুদ আলম নয়া দিগন্তকে বলেন, বিগত বছরগুলোর ঘূর্ণিঝড়ের দিকে করলে দেখা যাবে উপকূলবাসীর জন্য নভেম্বর একটি আতঙ্কের মাস। কেননা দেশের ইতিহাসে সব বড় ধরনের ঘূর্ণিঝড় এই নভেম্বর মাসেই সংঘটিত হয়। তিনি আরো বলেন, সরকারের যথাযথ কর্তৃপ দুর্যোগ মোকাবেলায় ও ঘূর্ণিঝড়ের হাত থেকে উপকূলবাসীকে বাঁচাতে আরো কার্যকর পদপে গ্রহণ করতে









