• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

জরাজীর্ণ ভবন ও ওষুধ-জনবল সংকটে ৫০ হাজার মানুষের ভরসাস্থল কেশবপুর স্বাস্থ্যকেন্দ্র

আবু সুফিয়ান, বাউফল

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 14, 2026
in পটুয়াখালী, বাউফল
0
জরাজীর্ণ ভবন ও ওষুধ-জনবল সংকটে ৫০ হাজার মানুষের ভরসাস্থল কেশবপুর স্বাস্থ্যকেন্দ্র
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির নিজেরই এখন চিকিৎসা প্রয়োজন। জরাজীর্ণ ভবন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্রের অভাব, ওষুধসংকট এবং দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় কার্যত ভেঙে পড়েছে কেন্দ্রটির চিকিৎসাসেবা। ফলে ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার একমাত্র ভরসাস্থলটি এখন নিজেই নানা সংকটে জর্জরিত।

উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত কেশবপুর ইউনিয়নের হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই স্বাস্থ্যকেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলায় কেন্দ্রটির চিকিৎসাসেবা এখন অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। দরজা-জানালা থেকে শুরু করে ভবনের ছাদ ও বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়ছে। চিকিৎসাসেবা কেন্দ্র ও আবাসিক ভবন—দুটিই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিনেও হয়নি প্রয়োজনীয় সংস্কার। নেই পর্যাপ্ত আসবাবপত্র, চিকিৎসা সরঞ্জাম কিংবা প্রয়োজনীয় ওষুধ।

আরো পড়ুন

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

পটুয়াখালীতে ১ লাখ ৩২ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে যুক্ত আড়াই লাখ মানুষ

স্থানীয়দের অভিযোগ, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় সাধারণ রোগীদের অধিকাংশ সময় চিকিৎসাসেবা ছাড়াই ফিরে যেতে হয়। বিশেষ করে দরিদ্র পরিবারের নারী, শিশু ও প্রসূতি মায়েরা পড়ছেন চরম বিপাকে। উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়ার আর্থিক সামর্থ্য না থাকায় অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়দের দাবি, সময়মতো চিকিৎসা না পাওয়ায় গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঘটনাও ঘটেছে।

অনুসন্ধানে জানা গেছে, বাউফল উপজেলার দুই-একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ছাড়া অধিকাংশ কেন্দ্রেই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট পদগুলোতে নিয়োগ না হওয়া, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ না থাকা এবং যথাযথ তদারকির অভাবে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কেশবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গত পাঁচ বছর ধরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO), আয়া ও নিরাপত্তাপ্রহরীর পদ শূন্য রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), ফার্মাসিস্ট ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) পদে জনবল থাকলেও তাঁরা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না। ফলে অনেক সময় কেন্দ্রটি বন্ধ থাকে।

বাজেমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, কেশবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এ অঞ্চলের দরিদ্র নারী, শিশু ও সাধারণ মানুষের চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। কিন্তু চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জনস্বার্থে দ্রুত কেন্দ্রটি সচল করার দাবি জানাই।

বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব শংকর দাস বলেন, প্রায় ৫০ হাজার মানুষের স্বাস্থ্যসেবার জন্য গুরুত্বপূর্ণ এ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অবহেলিত। চিকিৎসক ও জনবলসংকটের পাশাপাশি ভবন সংস্কার না হওয়ায় চিকিৎসাসেবা প্রায় অচল। দ্রুত চিকিৎসক নিয়োগ, ওষুধ সরবরাহ ও ভবন সংস্কারের দাবি জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দা আখতারুজ্জামান বাদল বলেন, গ্রামের দরিদ্র মানুষের পক্ষে উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়া কষ্টসাধ্য। অথচ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রটিতেও প্রয়োজনীয় সেবা পাওয়া যাচ্ছে না। ভবনগুলোর অবস্থাও জরাজীর্ণ। সাধারণ মানুষের স্বার্থে দ্রুত চিকিৎসক নিয়োগ, ওষুধ সরবরাহ ও ভবন সংস্কারের ব্যবস্থা করা প্রয়োজন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কেন্দ্রটির পরিবার কল্যাণ পরিদর্শিকা ফৌজিয়া জানান, তিনি চার মাস আগে এখানে যোগদান করেছেন। আয়া ও নিরাপত্তাপ্রহরী না থাকায় কেন্দ্রের পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কাজ তাঁকেই সামলাতে হচ্ছে। কেন্দ্রের টিউবওয়েলটি দীর্ঘদিন ধরে নষ্ট। মোটর ও আইপিএস চুরি হয়ে গেছে। ফলে তীব্র পানিসংকটের পাশাপাশি বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যাও রয়েছে।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবা কেন্দ্র ও আবাসিক ভবন দুটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এখানে প্রয়োজনীয় আসবাবপত্র কিংবা চিকিৎসা সরঞ্জাম নেই। নিজের কেনা সরঞ্জাম ব্যবহার করে প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করতে হচ্ছে। আবাসিক ভবনটি বসবাসের অনুপযোগী হলেও তাঁর বেতন থেকে বাড়িভাড়া কেটে নেওয়া হচ্ছে।

বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানা ইয়াসমিন লিসা জানান, প্রায় দুই বছরের বেশি সময় ধরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কোনো ওষুধ সরবরাহ নেই। এমনকি সাধারণ জ্বরের ওষুধ প্যারাসিটামলও দেওয়া সম্ভব হচ্ছে না। জন্মনিয়ন্ত্রণের সাতটি পদ্ধতি—কনডম, জন্মনিয়ন্ত্রণ বড়ি, ইনজেকশন, ইমপ্ল্যান্ট, আইইউডি, এনএসভি ও টিউবেকটমের সেবা দেওয়ার কথা থাকলেও বর্তমানে কনডম ছাড়া অন্য কোনো পদ্ধতির প্রয়োজনীয় সামগ্রী তাঁদের কাছে নেই।

তিনি আরও জানান, প্রায় ১০ বছর ধরে সংশ্লিষ্ট পদগুলোতে নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় জনবলসংকট প্রকট আকার ধারণ করেছে। এ কারণে ইউনিয়ন পর্যায়ে কাঙ্ক্ষিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

এদিকে জরাজীর্ণ ভবন সংস্কারের বিষয়ে পটুয়াখালী জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, সারা দেশে ৫৯২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আধুনিক ভবন নির্মাণের একটি প্রস্তাব রয়েছে। একনেকে অনুমোদন পাওয়া গেলে নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে। পটুয়াখালী জেলার জন্য এমন ১২টি ভবনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বাউফল উপজেলার কেশবপুর ও সূর্যমণি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রও রয়েছে। নতুন ভবন নির্মাণের প্রস্তাব থাকায় এসব ভবন সংস্কারের জন্য মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে না বলে তিনি জানান।

এ অবস্থায় কেশবপুর ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। এলাকাবাসীর দাবি, নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় না থেকে জরুরি ভিত্তিতে বিদ্যমান ভবন সংস্কার, চিকিৎসকসহ শূন্য পদগুলোতে জনবল নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।

তাঁদের মতে, প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সরকারি উদ্যোগ তখনই কার্যকর হবে, যখন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলো সচল ও জনবান্ধব হবে। তাই কেশবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির দ্রুত সংস্কার ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
পটুয়াখালী

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

November 22, 2026
1
পটুয়াখালী

পটুয়াখালীতে ১ লাখ ৩২ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে যুক্ত আড়াই লাখ মানুষ

November 22, 2026
2
পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল
পটুয়াখালী

পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল

November 22, 2026
1
গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ
গলাচিপা

গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

November 22, 2026
2
দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা
পটুয়াখালী

দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা

November 22, 2026
7
পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি
পটুয়াখালী

পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি

November 22, 2026
9
Next Post
বাউফলে খন্ডিত লাশ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটন: গ্রেফতার- ২

বাউফলে খন্ডিত লাশ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটন: গ্রেফতার- ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In