• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাউফলে খন্ডিত লাশ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটন: গ্রেফতার- ২

বাউফল সংবাদদাতা:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 14, 2026
in পটুয়াখালী, বাউফল
0
বাউফলে খন্ডিত লাশ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটন: গ্রেফতার- ২
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের আট দিন পর জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদার (৬৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যার পর মরদেহ টুকরা টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়। কয়েক দফায় ধানখেত, অনাবাদি জমি ও ডোবা থেকে উদ্ধার করা হয় মরদেহের বিভিন্ন খন্ডিত অংশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সাহিদা বেগম (৪৮) ও আবুল বাশার হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডে জড়িত অপর একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটায় বাউফল থানা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার এসব তথ্য জানান।

আরো পড়ুন

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

পটুয়াখালীতে ১ লাখ ৩২ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে যুক্ত আড়াই লাখ মানুষ

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের একটি ধানখেত থেকে মানবদেহের খন্ডিত অংশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। পরে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একে একে মরদেহের অন্যান্য অংশ উদ্ধার করা হয়। সর্বশেষ শনিবার দুপুরে পোনাহুড়া এলাকার একটি ডোবা থেকে মাথা ও বুক থেকে কোমর পর্যন্ত অংশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন স্থান থেকে দুই হাত ও দুই পায়ের খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছিল।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

নিহতের ছেলে ইমরান হোসেন উদ্ধার করা হাত-পায়ের অংশ দেখে সেগুলো তার বাবার বলে শনাক্ত করেন। পরে তিনি বাদী হয়ে বাউফল থানায় হত্যা মামলা করেন।

পুলিশের তদন্তে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে হত্যাকান্ডে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করেন। এরা হলেন কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী সাহিদা বেগম (৪৮), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবুল বাশার হোসেন (৪০) এবং মোশারফ শিকদারের ছেলে মো. সোহেল (৩৬)।

এদের মধ্যে সাহিদা বেগম ও আবুল বাশারকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্বশত্রæতা ও আর্থিক লেনদেনের বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের বড় সিকদার বাড়ির বাসিন্দা রুহুল আমিন সিকদার নিখোঁজ হন। তিনি স্ত্রী মোসা. সাহিনা বেগমকে নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় ভাড়া বাসায় থাকতেন।

গত ৪ নভেম্বর একটি মামলায় হাজিরা দিতে ঢাকা থেকে পটুয়াখালী আদালতে আসেন তিনি। হাজিরা শেষে ওই দিন বিকেলে বাউফলের সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামে বড় বোন মোসা. ফজলাতুন্নেছার বাড়িতে যান। পরদিন বৃহস্পতিবার সকালে নিজের গ্রামের বাড়ি বাজেমহলে যান। সন্ধ্যায় আবার বোনের বাড়িতে ফিরে আসেন। ৬ নভেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় নুরাইনপুর বাজারে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, উদ্ধার করা মরদেহের সব খন্ডিত অংশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
পটুয়াখালী

ইটবাড়িয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সামাজিক নিরীক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

November 22, 2026
1
পটুয়াখালী

পটুয়াখালীতে ১ লাখ ৩২ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থানে যুক্ত আড়াই লাখ মানুষ

November 22, 2026
2
পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল
পটুয়াখালী

পটুয়াখালীতে কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শ্রমিক দলের মিছিল

November 22, 2026
1
গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ
গলাচিপা

গলাচিপায় গৃহবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

November 22, 2026
2
দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা
পটুয়াখালী

দশমিনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ: আহত ৩ ‎অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা

November 22, 2026
7
পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি
পটুয়াখালী

পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে আতিকুর রহমান সভাপতি, লোকমান সহ-সভাপতি

November 22, 2026
9
Next Post
পঞ্চগড়ে সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: সীমান্তের ৩০০ গজ ভেতরে মিলল ২৪ বোতল ভারতীয় মদ

পঞ্চগড়ে সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: সীমান্তের ৩০০ গজ ভেতরে মিলল ২৪ বোতল ভারতীয় মদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In