ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি” এই
স্লোগানকে সামনে রেখে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমাল সায়েন্স এন্ড
ভেটেরিনারি মেডিসিন অনুষদের পোল্ট্রি সায়েন্স বিভাগ ও ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স
এসোসিয়েশন, বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) আয়োজনে বিশ্ব ডিম দিবস এর অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
তিনি আরও বলেন, আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ থেকেই সেরাটা উদ্ভাবন করতে চাই।
যুক্তিনির্ভর বিশ্লেষণ ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সার্বজনীন নিরাপদ খাদ্য উৎপাদনই আমাদের মূল
লক্ষ্য। এভাবেই দেশকে এগিয়ে নিতে চাই।
ডিমের গুণগতমান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মঙ্গলবার (১০ নভেম্বর) ‘বিশ্ব ডিম দিবসথ
পালিত হয়েছে । এই উপলক্ষে পবিপ্রবিতে এক আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। র্যালিতে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে অনুষদীয়
অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম বলেন, “ডিম অত্যন্ত পুষ্টিকর
খাদ্য হলেও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এর দাম কমানোর বিকল্প নেই। পোল্ট্রি ফিডের অতিরিক্ত
দাম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ডিমের দাম বৃদ্ধির অন্যতম কারণ। এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী
পর্যায়ে আলোচনা প্রয়োজন। তবেই সবার জন্য ডিম সহজলভ্য করা সম্ভব।”
এসময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, বরিশাল বিভাগীয়
প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা: সুশান্ত দাশ এবং বিশ্ব ডিম দিবস উদযাপন কমিটি-২০২৬ এর সদস্য
সচিব প্রফেসর ড. প্রদীপ কুমার সরকার।
অনুষ্ঠানে ডিমের প্রয়োজনীয়তা,উপকারিতা, প্রাপ্যতা এবং বর্তমান সময়ে ডিমের মূল্য অস্বাভাবিক
বৃদ্ধিজনিত বিষয়ে আলোচনা করা হয়। ডিমকে বলা হয়ে থাকে পরিপূর্ণ খাদ্য। সারা পৃথিবীতে মাত্র
কয়েকটি খাদ্যকে সুপার ফুড হিসেবে আখ্যা দেওয়া হয়- যার মধ্যে ডিম অন্যতম। বর্তমানে বাংলাদেশে
ডিমের বাৎসরিক প্রাপ্যতা মাথাপিছু ১৩৫টি, গত বছর এই সংখ্যা ছিল ১৩৬টি।৩০ বছর ধরে
বিশ্বব্যাপী চলছে একটি ইতিবাচক ক্যাম্পেইন। যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের পুষ্টি চাহিদা পূরণে
ডিমের প্রয়োজনীয়তার বার্তাটি সবার কাছে পৌঁছে দেয়া হচ্ছে।










