আসছে চলতি মাসের ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য উনিশ চুরানব্বই সালে প্রতিষ্ঠিত টাউন কালিকাপুর নতুন বাঁধঘাট পটুয়াখালী ‘বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর ম্যানেজিংকমিটি’র নির্বাচনে সাধারন সম্পাদক পদে খোন্দকার মোঃ ইউসুফ আলী (টেলিভিশন) বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আতিকুল ইসলাম মামুন মৃধা মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন ১১ নভেম্বর বুধবার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির কাছে তার প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দেন। এ কারনে সাধারন সম্পাদক পদে আরকোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় খোন্দকার মোঃ ইউসুফ আলী অনানুষ্ঠানিক বিনা প্রতিদ্বন্দীতায় সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, উক্ত নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারন সম্পাদকসহ ৯টি পদে ১৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১১ নভেম্বর বুধবার সভাপতি পদের মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি পদে মো. রাকিবুল হাসান ও সাধারন সম্পাদক পদের প্রার্থী মো. আতিকুল ইসলাম তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় ৮টি পদে এখন ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন-
সভাপতি পদে মো.আতিকুর রহমান রিপন হাওলাদার(আনারস ) , মো. আরিফুর রহমান( দেয়ালঘড়ি) ও জিয়াউর হাকিম বাবু( ছাতা), সহ-সভাপতি পদে মো. মিলন মিয়া (বাই-সাইকেল ) ও মো. লোকমান আকন( তালাচাবি )। ৬টি সদস্য পদে মো. ইলিয়াস(মোমবাতি ), মো. ইলিয়াস হোসেন( হাতি ) , মো. জসিম মৃধা( আপেল ) , মো. জামাল মোল্লা(মাছ) , মো. দেলোয়ার গাজী( মোরগ ) , মো. ফিরোজ খান( বালতি) , মো. রফিকুল ইসলাম খোকন( ফুটবল ) , আঃ হালিম তালুকদার( কলস ) , মোহাম্মদ খোকন তালুকদার (মই ) ও সচিন দাস( রিকসা ) ।
এ নির্বাচনে ১৮১৪ জন ভোটার রয়েছে। এ সমতির মোট সদস্য সংখ্যা ২,৬৩১ জন। ২১ নভেম্বর শনিবার সকাল ৮.৩০ মিঃ হতে বিকাল ৪.৩০ মিঃ পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন হবে বলে সংশ্লিস্ট সূত্র জানান।
তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সদর উপজেলা সমবায় অফিসার মো. হারুন অর রশিদ, সদস্য জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. ফিরোজ আলম ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান।










