ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী আবদুল করিম মৃধা কলেজে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
সোমবার (০৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন বাহার এর সভাপতিত্বে ও রাস্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান লায়লা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবদুল করিম মৃধা কলেজ এর গভর্নিং বডির সভাপতি বিশিস্ট সমাজসেবক সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির।
বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক মো. গোলাম রহমান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইমরান তালুকদার।
মঞ্চে ছিলেন শিক্ষক প্রতিনিধি মো.ফারুক আহমেদ, সহকারী অধ্যাপক মো. মসিউর রহমান, সহকারী অধ্যাপক মো.দেলোয়ার জাহান, সহকারী অধ্যাপক মার্জিয়ানা পারভীন, সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দীন।
অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ নভেম্বর এর উপর রচনা প্রতিযোগীতায় বিজয়ী তিন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির।
এর আগে প্রধান অতিথি তার নিজনামে আবদুল করিম মৃধা কলেজে “অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির গ্রন্থাগার” উদ্বোধন করেন। এ অনুষ্ঠানের সঞ্চালক সহকারী অধ্যাপক নাসির উদ্দীন জানান, কলেজের গভর্নিং বডি’র সভাপতি অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির কর্তৃক প্রদত্ত ৩ লক্ষ টাকা অনুদানে নির্মিত সভাপতি অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির এঁর নামকরনে অধুনিক গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। #








