ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী সদরের এসি ল্যান্ড অফিসের মসজিদের পুকুরের পশ্চিম পাশে পরিত্যাক্ত জলাশয়ে সাপ্তাহিক বিশেষ অভিযানে অংশ নিয়েছেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে পটুয়াখালী পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে সদর এসি ল্যান্ড অফিসের মসজিদের পুকুরের পশ্চিম পাশে পরিত্যাক্ত জলাশয়ে সাপ্তাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ বিশেষ অভিযানে আকস্মিকভাবে উপস্থিত হন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ মো.একরামুল নাহিদ , সমাজ উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর রয়, দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্ন শাখা ও কনজারভেন্সি পরিদর্শকসহ পরিচ্ছন্ন শাখার সকল সুপারভাইজার বৃন্দ। ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে সাপ্তাহিক বিশেষ অভিযান পরিচালনার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।










