জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী পৌরসভা শাখা। শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটে পটুয়াখালী পৌর জামায়াত কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার আমীর অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম আল-কায়ছারী। মো. আলমগীর হোসাইন (সহকারী সেক্রেটারি) সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী পৌরসভা শাখার আমীর মাওলানা আবুল বাশার।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য অনুধাবন করে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশের কল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









