গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদা সহকারে 7ই-নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ গোলাম মস্তফা, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহম্মেদ, বিএনপির সদস্য সচিব মোঃ আলতাফ হোসেন খান, বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন মিয়া, কেন্দ্রীয় যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার রহমান কবির, বিএনপির অন্যতম নেতা আঃ সোবাহান, মোঃ মনিরুজ্জামান নেছার, জামান আশরাফ, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, সুধীগণ সহ গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।
সভায় সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক বলেন, স্বাধীন বাংলাদেশে 1975 সালে 7ই নভেম্বর সত্যিকার অর্থে মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্ধী ও বন্দীদসা থেকে সিপাহি জনতা জীবনের ঝুঁকি নিয়ে তাকে দেশের নের্তৃত্ব প্রদান করেন এবং তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। এছাড়াও তিনি দেশকে অর্থনৈতিক, সামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে 7ই নভেম্বরের চেতনা নিয়ে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি অতিথিদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।









