• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, November 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

দুমকিতে সরকারি হালটে কবরস্থানের প্রাচীর, অবরুদ্ধ সাংবাদিক পরিবার

দুমকি প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 7, 2026
in দুমকি, পটুয়াখালী
0
দুমকিতে সরকারি হালটে কবরস্থানের প্রাচীর, অবরুদ্ধ সাংবাদিক পরিবার
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দুমকিতে সরকারি রেকর্ডীয় হালট জবরদখল করে পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় এক সাংবাদিকের পরিবারকে চলাচলের পথ বন্ধ করে অবরুদ্ধ করে রাখারও অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে দুমকি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার সিকদার এবং তাঁর পরিবারের সদস্যরা রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও অভিযুক্তদের মধ্যে চরম উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ২ নম্বর লেবুখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আঠারগাছিয়া গ্রামে।

আরো পড়ুন

কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গলাচিপায় প্রসাসনের আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভুক্তভোগী সাংবাদিক কামাল সিকদারের পরিবারের অভিযোগ, আঠারগাছিয়া মৌজার জেএল-২৩, খতিয়ান নম্বর-২ এর ২ নম্বর সিটের ১৫০২ নম্বর দাগটি সরকারি রেকর্ড অনুযায়ী হালট বা চলাচলের জমি হিসেবে চিহ্নিত। অথচ এই সরকারি সম্পত্তি দখল করে পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এর ফলে তাঁদের বাড়িতে যাতায়াতের একমাত্র পথটি বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে।

সরেজমিনে জানা যায়, দক্ষিণ আঠারগাছিয়া বায়তুল হাসান জামে মসজিদের উত্তর পাশ দিয়ে প্রায় ২০ শতক সরকারি জমি কবরস্থানের সীমানার ভেতরে অন্তর্ভুক্ত করে এই প্রাচীর নির্মাণ কাজ চলছে। সাংবাদিক পরিবারের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দুমকি উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সালেহ খোকন এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল্লাহসহ বেশ কয়েজন নেতা উপস্থিত থেকে এই নির্মাণকাজ পরিচালনা করছেন।

ভুক্তভোগী সাংবাদিক কামাল সিকদার বলেন, আব্দুল জব্বার সিকদারের পূর্বপুরুষদের কবর দেওয়ার মধ্য দিয়েই মূলত এই দখলের সূচনা হয়েছিল। এখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাকা প্রাচীর নির্মাণের মাধ্যমে সম্পূর্ণ জমিটি দখলে নেওয়ার চেষ্টা চলছে। বিষয়টি স্থানীয় ভূমি উপসহকারী কর্মকর্তাকে জানালে তিনি জানান যে জমিটি ২ নম্বর খতিয়ানভুক্ত ইউনিয়ন পরিষদের মালিকানাধীন। পরে খবর পেয়ে তিনি সরেজমিনে লোকও পাঠান।

তিনি আরও জানান, প্রশাসনের সহযোগিতা না পেয়ে বাধ্য হয়ে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং উভয় পক্ষকে বসে বিষয়টি মীমাংসা করার নির্দেশ দেয়। সরকারি এই হালট থেকে অবৈধ দখল উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচলের পথ পুনরায় উন্মুক্ত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল জব্বার সিকদার ও তাঁর ভাই আবু সালেহ খোকন জানান, জায়গাটি সরকারি হালট হিসেবে রেকর্ডভুক্ত হলেও এটি তাঁদের বাপ-দাদার আমলের পারিবারিক কবরস্থান। তাই পারিবারিক কবরস্থান রক্ষা এবং সুরক্ষার জন্যই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেন তাঁরা।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি জমির প্রকৃত সীমানা নির্ধারণ এবং সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করতে অবিলম্বে ভূমি প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

#

আরও পড়ুন

কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
কলাপাড়া

কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 7, 2026
0
গলাচিপায় প্রসাসনের আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গলাচিপা

গলাচিপায় প্রসাসনের আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 7, 2026
2
মির্জাগঞ্জে স্কুলছাত্রী যুথি হত্যার ঘটনায় মামলা: প্রেমিকসহ আটক ৩
পটুয়াখালী

মির্জাগঞ্জে স্কুলছাত্রী যুথি হত্যার ঘটনায় মামলা: প্রেমিকসহ আটক ৩

November 6, 2026
12
আগাম তরমুজ চাষে ব্যস্ত কলাপাড়ার কৃষকরা: আশায় বুক বাঁধছেন চাষিরা
কলাপাড়া

আগাম তরমুজ চাষে ব্যস্ত কলাপাড়ার কৃষকরা: আশায় বুক বাঁধছেন চাষিরা

November 6, 2026
1
দশমিনায় পুকুর সেচ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
দশমিনা

দশমিনায় পুকুর সেচ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে এক যুবকের মৃত্যু

November 6, 2026
2
কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ড্রেজার মালিকের এক মাসের কারাদন্ড
কলাপাড়া

কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ড্রেজার মালিকের এক মাসের কারাদন্ড

November 6, 2026
3
Next Post
গলাচিপায় প্রসাসনের আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গলাচিপায় প্রসাসনের আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
11
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In