• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, November 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বিশ্ববিদ্যালয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র‌্যাঙ্কিং ২০২৭ এ দক্ষিণ এশিয়ায় শীর্ষ ১০০-তে গাকৃবি

গণদাবী ডেস্ক

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 4, 2026
in বিশ্ববিদ্যালয়
0
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র‌্যাঙ্কিং ২০২৭ এ দক্ষিণ এশিয়ায় শীর্ষ ১০০-তে গাকৃবি
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

 

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি: পূর্ণাঙ্গ করতে সময় এক মাস

আন্তর্জাতিক যুব অলিম্পিকে বাংলাদেশ দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি

আন্তর্জাতিক উচ্চশিক্ষা বিষয়ক র‌্যাঙ্কিংয়ে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র‌্যাঙ্কিং ২০২৭-এ দক্ষিণ এশিয়ার মধ্যে ৯৮তম স্থান অর্জন করে শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই র‌্যাঙ্কিংয়ে এশিয়া জুড়ে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে ৮৬তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

গতকাল ৩ নভেম্বর, মঙ্গলবার, আন্তর্জাতিক র‌্যাঙ্কিং প্রতিষ্ঠান কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের (উচ্চশিক্ষা ব্যবস্থা) ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় প্রথম হয়েছে হংকং বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। এশিয়ার প্রতিযোগিতামূলক উচ্চ শিক্ষাঙ্গনে গাকৃবির এ অবস্থান বাংলাদেশের কৃষি ও উচ্চশিক্ষা খাতের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন।

র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এ অর্জন আমাদের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা এবং গবেষণার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। বিশেষ করে সাইটেশনস পার পেপার সূচকে এশিয়ায় ৮৬তম অবস্থান আমাদের গবেষণার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও প্রভাবের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। উপাচার্য আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের সাফল্যকে কেবল র‌্যাঙ্কিংয়ের অবস্থানে সীমাবদ্ধ না রেখে গবেষণার সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া, নতুন প্রজন্মকে দক্ষ ও মানবিক করে গড়ে তোলা এবং দেশের টেকসই উন্নয়নে অবদান রাখার লক্ষ্য সামনে রেখেই গাকৃবি এগিয়ে যাচ্ছে।”

এর আগে বাংলাদেশের প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গাকৃবি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়েও সাম্প্রতিক বছরগুলোতে গাকৃবি ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। টিএইচই সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জনের পাশাপাশি এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে বিশ্বে ৮২তম, এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৬৬তম এবং এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ১০১-২০০-এর মধ্যে স্থান পেয়েছে গাকৃবি।

এ ছাড়া টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন সূচকে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারিত হয় একাধিক গুরুত্বপূর্ণ সূচকের সমন্বিত মূল্যায়নের ভিত্তিতে। এসব সূচকের মধ্যে রয়েছে একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার গুণগত মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষকের সংখ্যা, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণসহ উচ্চশিক্ষার মান ও আন্তর্জাতিক সম্পৃক্ততার বিভিন্ন দিক।

আরও পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি: পূর্ণাঙ্গ করতে সময় এক মাস
বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি: পূর্ণাঙ্গ করতে সময় এক মাস

November 2, 2026
3
আন্তর্জাতিক যুব অলিম্পিকে বাংলাদেশ দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি
বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক যুব অলিম্পিকে বাংলাদেশ দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি

November 1, 2026
4
জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেল ববির ODM
বিশ্ববিদ্যালয়

জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেল ববির ODM

October 31, 2026
3
বাবার স্বপ্ন পূরণ করে জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন যবিপ্রবির শিক্ষার্থী লিকা পোদ্দার
বিশ্ববিদ্যালয়

বাবার স্বপ্ন পূরণ করে জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন যবিপ্রবির শিক্ষার্থী লিকা পোদ্দার

October 30, 2026
6
রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
বিশ্ববিদ্যালয়

রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

October 29, 2026
6
পবিপ্রবিতে ছেলেসহ ১৮ জনের নিয়োগে অনিয়ম: সাবেক উপাচার্যসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা ৪ বছর পর
বিশ্ববিদ্যালয়

পবিপ্রবিতে ছেলেসহ ১৮ জনের নিয়োগে অনিয়ম: সাবেক উপাচার্যসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা ৪ বছর পর

October 28, 2026
325
Next Post
কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীর পিতার মৃত্যু

কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীর পিতার মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
11
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In