বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত আংশিক কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে জামাতুল ফেরদৌস, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে তাসনিম নুসরাত দোলা, আইন বিষয়ক সম্পাদক হিসেবে সাজিন কায়সার এবং মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক হিসেবে সিদরাতুল মুনতাহাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ওয়াজ কুরনি (সুমন), চয়ন বিশ্বাস, নাহিদ হাসান, সাকিব আল হাসান, সাগর খান, আবির, রাকিব, রবিন, রাকিবুল ও হাসান।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুমোদিত এ আংশিক কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।









