• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 31, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বিশ্ববিদ্যালয়

জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেল ববির ODM

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 31, 2026
in বিশ্ববিদ্যালয়
0
জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেল ববির ODM
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন অর্গানাইজেশন অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (ODM)। ‘Environmental Conservation & Climate Initiatives’ ক্যাটাগরিতে সংগঠনটিকে এ সম্মাননা প্রদান করা হয়।

 

আরো পড়ুন

বাবার স্বপ্ন পূরণ করে জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন যবিপ্রবির শিক্ষার্থী লিকা পোদ্দার

রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

গত ৩০ অক্টোবর (শুক্রবার) রাজধানীর সোবহানবাগ, ধানমন্ডির ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির তিন সদস্যের একটি প্রতিনিধিদল পুরস্কার গ্রহণ করে। প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বোর্ড সদস্য মো. জুনায়েদ রাব্বি প্রকাশ, সভাপতি জয় দাস এবং প্রচার সম্পাদক মো. রাজিন সামি।

 

ODM দীর্ঘদিন ধরে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা সৃষ্টি, কমিউনিটি সম্পৃক্ততা, জনস্বাস্থ্য এবং যুব নেতৃত্ব বিকাশে কাজ করে আসছে। বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, পরিবেশবিষয়ক উদ্যোগ, গবেষণা, প্রচার-প্রচারণা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কার্যক্রমে সম্পৃক্ত করছে সংগঠনটি।

 

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি জয় দাস বলেন, “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন আমাদের সংগঠনের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। গত কয়েক বছরের নিরলস প্রচেষ্টা এবং পরিবেশ সংরক্ষণে আমাদের সম্মিলিত কাজের স্বীকৃতি এই অর্জন। এ সম্মাননা ভবিষ্যতে আরও উদ্যমের সঙ্গে কাজ করতে এবং মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ও ইতিবাচক পরিবর্তন সৃষ্টিতে অনুপ্রেরণা জোগাবে।”

 

সংগঠনটির কেন্দ্রীয় বোর্ড সদস্য মো. জুনায়েদ রাব্বি প্রকাশ বলেন, “এই অ্যাওয়ার্ডটি আমাদের জন্য প্রেরণার। এটি আমাদের পরিবেশ ও জলবায়ুবিষয়ক কার্যক্রমের অন্যতম একটি স্বীকৃতি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে ODM ও এর কার্যক্রমকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চাই।”

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সংগঠনটির প্রচার সম্পাদক মো. রাজিন সামি বলেন, “শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি ODM-এর প্রতিটি সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীর সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং তরুণদের সম্পৃক্ত করে একটি টেকসই ও দুর্যোগসহনশীল সমাজ গঠনে ODM-এর কার্যক্রমকে আরও এগিয়ে নিতে চাই।”

 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ অর্জন শুধু একটি সংগঠনের স্বীকৃতি নয়; বরং এর কার্যনির্বাহী পরিষদের সদস্য, উপদেষ্টা, অ্যাম্বাসেডর, স্বেচ্ছাসেবক, সাবেক ও বর্তমান সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। সংগঠনের পথচলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ODM।

 

সংগঠনটির সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সম্মাননা ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে তাদের কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করতে অনুপ্রেরণা জোগাবে। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে কাজ চালিয়ে যেতে চায় সংগঠনটি।

আরও পড়ুন

বাবার স্বপ্ন পূরণ করে জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন যবিপ্রবির শিক্ষার্থী লিকা পোদ্দার
বিশ্ববিদ্যালয়

বাবার স্বপ্ন পূরণ করে জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন যবিপ্রবির শিক্ষার্থী লিকা পোদ্দার

October 30, 2026
4
রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
বিশ্ববিদ্যালয়

রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

October 29, 2026
4
পবিপ্রবিতে ছেলেসহ ১৮ জনের নিয়োগে অনিয়ম: সাবেক উপাচার্যসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা ৪ বছর পর
বিশ্ববিদ্যালয়

পবিপ্রবিতে ছেলেসহ ১৮ জনের নিয়োগে অনিয়ম: সাবেক উপাচার্যসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা ৪ বছর পর

October 28, 2026
294
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার প্ররোচনায় সিনিয়রের গায়ে হাত তোলার অভিযোগ জুনিয়রের বিরুদ্ধে
বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার প্ররোচনায় সিনিয়রের গায়ে হাত তোলার অভিযোগ জুনিয়রের বিরুদ্ধে

October 28, 2026
5
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে প্ররোচনার দাবি
বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে প্ররোচনার দাবি

October 28, 2026
5
পবিপ্রবির পরিবহন সংকট নিরসনে বিআরটিসির সঙ্গে চুক্তি: চালু হচ্ছে দুটি ডাবল ডেকার বাস
বিশ্ববিদ্যালয়

পবিপ্রবির পরিবহন সংকট নিরসনে বিআরটিসির সঙ্গে চুক্তি: চালু হচ্ছে দুটি ডাবল ডেকার বাস

October 27, 2026
10
Next Post
দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
9
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In