কলাপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে আকলিমা (৪০) নামের এক গৃহবধূ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বাড়ি কলাপাড়া পৌর শহরের বাদুরতলীতে। গত ২৪ ঘন্টায় কলাপাড়া হাসপাতালে নতুন কওে ডেঙ্গু আক্রান্ত আরো ৭জন ভর্তি হয়েছেন। বর্তমানে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে শত শত ডেঙ্গু আক্রান্ত রোগী প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা শেষে বাসায় চিৎিসা নিচ্ছেন। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: টেন মং জানান, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে জ্বর হলেই হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। এছাড়া বাড়িঘরের আশপাশের জমে থাকা পানি ও ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য তিনি সবাইকে অনুরোধ করেছেন। আর রাতের বেলা মশারি টানিয়ে ঘুমুনোর পরামর্শ দিয়েছেন।









