পটুয়াখালীতে ” শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করি”এ শ্লোগান সামনে নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত।
বুধবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় বনানী মোড়ে পটুয়াখালী জেলা মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি শিরিন নাহার, সহ-সভাপতি রাশিদা বেগম, সাধারন সম্পাদক মোর্শেদা ইয়াসমিন, আন্দোলন সম্পাদক মাহফুজা ইসলাম, প্রচার সম্পাদক তাপসী কর্মকার, সাংগঠনিক সম্পাদক সাবরিনা শাহনাজ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক খাদিজা সুলতানা, সদস্য শোভা রানীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন আসন্ন হিন্দু সম্প্রদায়ের বড় দুর্গোৎসব আনন্দঘন ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হয়, তার জন্যই সারাদেশে একই সময় মহিলা পরিষদের উদ্যোগে মানববন্দন পালিত হচ্ছে। সেই কর্মসূচীর আলোকেই আজ আমরা পটুয়াখালীতে মহিলা পরিষদের উদ্যোগপ মানববন্ধন পালন করছি।








