• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

দুমকিতে ‘স্বপ্নে পাওয়া ফুল’ দিয়ে চিকিৎসার দাবি, রোগী সমাগমে চাঞ্চল্য

দুমকি প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 4, 2026
in দুমকি, পটুয়াখালী
0
দুমকিতে ‘স্বপ্নে পাওয়া ফুল’ দিয়ে চিকিৎসার দাবি, রোগী সমাগমে চাঞ্চল্য
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দুমকি উপজেলায় ‘স্বপ্নে পাওয়া ফুল ও হাড়’ দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসার দাবিকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেক শরীফের বাড়িতে কথিত এ চিকিৎসা নিতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে লোকজন আসছেন। রোগীদের কেউ কেউ চিকিৎসা নিয়ে উপকার পাওয়ার দাবি করায় সেখানে মানুষের ভিড় বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাসিন্দা মস্তফা বয়াতি আগে দিনমজুরি ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তিনি প্রচার করেন, স্বপ্নে তিনি বিশেষ একটি ফুল ও হাড়ের সন্ধান পেয়েছেন। ওই ফুল, পানি ও তেল ব্যবহার করে বিভিন্ন জটিল রোগ নিরাময় সম্ভব বলে তিনি দাবি করেন। এ প্রচারের পর থেকেই তার বাড়িতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত রোগী ও দর্শনার্থীদের সমাগম হচ্ছে।

আরো পড়ুন

বাউফলে বিলবিলাস স্কুলের সভাপতি পবিপ্রবির মাহফুজুর রহমান সবুজ

পটুয়াখালীতে নব নিয়োগ প্রাপ্ত প্রাথমিক সহকারি শিক্ষকদের পাঁচদিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষন শুরু

মস্তফা বয়াতির ভাষ্য, কয়েকদিন আগে রাতে ঘুমের মধ্যে তিনি স্বপ্নে বাড়ির পেছনের বাগানে একটি বিশেষ ফুল দেখতে পান। পরে ফুলটি বাড়িতে এনে একটি পাত্রে রাখার পর সকালে সেখানে কিছু হাড় পাওয়া যায়। এরপর স্বপ্নে পাওয়া নির্দেশনা অনুযায়ী তিনি মানুষের চিকিৎসা শুরু করেন। চিকিৎসার বিনিময়ে জনপ্রতি ২১ টাকা করে ‘হাদিয়া’ নেওয়া হয়। ওই অর্থ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দান করার পাশাপাশি সিন্নি ও খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়ানো হয় বলেও দাবি করেন তিনি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এদিকে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ফুল, পানি ও তেল ব্যবহারের পর শারীরিকভাবে সুস্থ বোধ করছেন বলে দাবি করেছেন। শ্রীরামপুর ইউনিয়ন থেকে আসা এক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ তার মাকে বিভিন্ন চিকিৎসকের কাছে নেওয়া হলেও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। এখানে চিকিৎসা নেওয়ার পর তার মা কিছুটা সুস্থ বোধ করছেন বলে দাবি করেন তিনি।

তবে চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের পদ্ধতির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জি এম এনামুল হক বলেন, ‘স্বপ্নে পাওয়া ফুল, পানি পড়া বা এ ধরনের পদ্ধতিতে রোগ নিরাময়ের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কারও ক্ষেত্রে সাময়িক ভালো লাগা মানসিক প্রভাব বা প্লেসবো ইফেক্টের কারণে হতে পারে। গুরুতর অসুস্থ রোগীরা চিকিৎসকের পরামর্শ না নিয়ে এ ধরনের পদ্ধতির ওপর নির্ভর করলে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।’

চিকিৎসকদের পরামর্শ, কোনো রোগের ক্ষেত্রে প্রচলিত ও বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতির বাইরে গিয়ে অনিশ্চিত কোনো পদ্ধতির ওপর নির্ভর না করে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আরও পড়ুন

বাউফলে বিলবিলাস স্কুলের সভাপতি পবিপ্রবির মাহফুজুর রহমান সবুজ
পটুয়াখালী

বাউফলে বিলবিলাস স্কুলের সভাপতি পবিপ্রবির মাহফুজুর রহমান সবুজ

October 4, 2026
11
পটুয়াখালীতে নব নিয়োগ প্রাপ্ত প্রাথমিক সহকারি শিক্ষকদের পাঁচদিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষন শুরু
পটুয়াখালী

পটুয়াখালীতে নব নিয়োগ প্রাপ্ত প্রাথমিক সহকারি শিক্ষকদের পাঁচদিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষন শুরু

October 4, 2026
12
দুমকিতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
পটুয়াখালী

দুমকিতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

October 3, 2026
5
পটুয়াখালীতে মহিলা পরিষদের উদ্যোগে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক সাংগঠনিক প্রশিক্ষন অনুষ্ঠিত
পটুয়াখালী

পটুয়াখালীতে মহিলা পরিষদের উদ্যোগে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক সাংগঠনিক প্রশিক্ষন অনুষ্ঠিত

October 3, 2026
6
গলাচিপায় নবীনদের স্বাগত জানিয়ে সরকারি কলেজে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন
গলাচিপা

গলাচিপায় নবীনদের স্বাগত জানিয়ে সরকারি কলেজে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

October 3, 2026
2
দশমিনায় বারোমাসি আমগাছে মুকুল, পাগল করা সুগন্ধ ছড়াচ্ছে
দশমিনা

দশমিনায় বারোমাসি আমগাছে মুকুল, পাগল করা সুগন্ধ ছড়াচ্ছে

October 3, 2026
2

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In