পটুয়াখালীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, রেজি. নং- এস-১৫৩৬(৯৬)/৯৩, জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জু লাল দে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মো. কামরুল হাছান, মহাসম্পাদক এ.টি.এম. মুনীরুজ্জামান, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, সদস্য কে.এম. মজিবুর রহমান খান এবং সমিতির সাবেক সভাপতি মো. আলী আকবর।
কাউন্সিল অনুষ্ঠানে শিক্ষক সুমন চন্দ্র দাস, পূজা প্রিয়া হরি ও মঈদুল হকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি সৈয়দ মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান। এছাড়া পটুয়াখালী জেলার ৮টি উপজেলার সভাপতি ও শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।
কাউন্সিল শেষে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি হিসেবে সৈয়দ মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে মো. মোস্তাফিজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে পটুয়াখালী জেলার ৮টি উপজেলা থেকে আগত প্রায় চার শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।









