পটুয়াখালীর গলাচিপায় উপজেলা সমবায় অধিদপ্তরের প্রশিক্ষিত সমবায়ী মৎস্যচাষীদের মাঝে মৎস্য ঋণের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলার গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া মৎস্য সমবায় সমিতি ও আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা মৎস্য সমবায় সমিতির মোট ৬৩ জন মৎস্যচাষীর মাঝে প্রত্যেককে ৮০ হাজার টাকা করে সর্বমোট ৫১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আবু জহুর মো. ইজাজুল হক। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জঙ্গলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টনসহ গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, সমবায় অফিসের প্রান্তিক মৎস্যচাষীদের আর্থিক অগ্রগতি অর্জনে এ ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঋণপ্রাপ্তরা বর্তমান সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।








