• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 25, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

১ হাজার ৪২ কোটি টাকার সেতু থমকে, পটুয়াখালী থেকে খুলনা-মোংলার সরাসরি যোগাযোগের স্বপ্ন অনিশ্চিত

মারুফ ইসলাম

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 24, 2026
in পটুয়াখালী
0
১ হাজার ৪২ কোটি টাকার সেতু থমকে, পটুয়াখালী থেকে খুলনা-মোংলার সরাসরি যোগাযোগের স্বপ্ন অনিশ্চিত
0
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পায়রা নদীর ওপর ১ হাজার ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ থমকে আছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে নির্মাণকাজ। পড়ে থাকা নির্মাণযন্ত্রে ধরেছে মরিচা, অর্ধনির্মিত অবকাঠামো পড়ে আছে আগের অবস্থাতেই। এতে সেতুর অপেক্ষায় থাকা নদীর দুই পাড়ের মানুষের দুর্ভোগও বাড়ছে।

পটুয়াখালী শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে পায়রাকুঞ্জ এলাকায় নির্মাণ হওয়ার কথা ১ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ সেতুটি। এটি নির্মিত হলে পটুয়াখালী থেকে পিরোজপুর হয়ে খুলনা ও মোংলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের সুযোগ তৈরি হওয়ার কথা ছিল। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত এবং জরুরি রোগী পরিবহন সহজ হওয়ার কথা।

আরো পড়ুন

দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

দুমকীতে পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

২০২০ সালে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২০২৩ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি। বর্তমানে প্রকল্পটির আর্থিক অগ্রগতি মাত্র ২০ শতাংশ এবং ভৌত অগ্রগতি ২৬ শতাংশ।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ইতোমধ্যে প্রকল্পের আওতায় ১০ দশমিক ৪ একর জমি অধিগ্রহণ, তিনতলা টোল ও অফিস ভবন, অস্থায়ী অফিস ও নির্মাণ ইয়ার্ড তৈরি হয়েছে। নির্মাণ করা হয়েছে ছয়টি টেস্ট পাইল, ৬০টি সার্ভিস পাইল, ছয়টি পাইল ক্যাপ ও তিনটি পিয়ার কলাম। এরপরই কার্যত থেমে গেছে কাজ।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সেতুটি হলে পণ্য পরিবহনে সময় ও খরচ কমত। বর্তমানে নদী পার হয়ে পণ্য নিতে গিয়ে বাড়তি খরচের পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে। সময়মতো বাজারে পৌঁছাতে না পারায় অনেক সময় ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হতে হচ্ছে বলে জানান তারা।

শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদেরও প্রতিদিন নদী পার হয়ে যাতায়াত করতে হচ্ছে। নৌযানের অনিয়মিত সময়সূচির কারণে অনেক সময় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। বৈরী আবহাওয়ায় দুর্ভোগ আরও বাড়ে।

জরুরি চিকিৎসার ক্ষেত্রেও সেতুর অভাব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গুরুতর রোগীকে বরিশাল কিংবা ঢাকায় নিতে হলে নদী পারাপারের ওপর নির্ভর করতে হয়। রাতে নৌযান সংকট দেখা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

প্রকল্পটির জটিলতার পেছনে নকশা, ভূ-প্রকৃতি, মাটির ধরন, জলবায়ু, ভূমিকম্পের ঝুঁকি ও প্রকল্প বাস্তবায়ন পদ্ধতিসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে আইএমইডির মূল্যায়ন প্রতিবেদনে। করোনার কারণে দরপত্র ও ঠিকাদার নির্বাচনের প্রক্রিয়াতেও বিলম্ব হয়।

প্রকল্প পরিচালক মো. তোফাজ্জল হোসেনের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থসংকটই কাজ বন্ধ থাকার অন্যতম প্রধান কারণ। তার অভিযোগ, ঠিকাদার বারবার ত্রুটিপূর্ণ নকশা জমা দেওয়ায় নকশা চূড়ান্ত অনুমোদন পাচ্ছে না।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার গ্রুপের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফারহান খান চৌধুরী। তার দাবি, মূল সমস্যা নকশা নিয়ে। পাশাপাশি প্রকল্পের কাজের পরিধি বাড়ায় অতিরিক্ত ব্যয় বা কস্ট ভ্যারিয়েশন নিয়েও এখনো সমাধান হয়নি।

কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনে বর্তমান ঠিকাদারি চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এতে প্রকল্পের সময় ও ব্যয়—দুটিই আরও বাড়তে পারে।

আরও পড়ুন

দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
দুমকি

দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

September 25, 2026
2
দুমকীতে পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত
দুমকি

দুমকীতে পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

September 24, 2026
9
যুদ্ধবিমান পুনঃস্থাপনে পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ার পরিদর্শনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম
দুমকি

যুদ্ধবিমান পুনঃস্থাপনে পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ার পরিদর্শনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

September 24, 2026
6
পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
দুমকি

পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

September 24, 2026
4
কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমির দখল ঠেকাতে ভূমিহীনদের মানববন্ধন
কলাপাড়া

কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমির দখল ঠেকাতে ভূমিহীনদের মানববন্ধন

September 24, 2026
6
কুয়াকাটায় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল ও সহযোগী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ
কলাপাড়া

কুয়াকাটায় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল ও সহযোগী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

September 24, 2026
13
Next Post
চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In