টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া বাজার থেকে মাদক মামলায় দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি।
গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টার দিকে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ধুবড়িয়া বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা জেলার আশুলিয়া থানার মাদক মামলা নং-৪৫ (৬) ২২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সাইদুর রহমান (৪০)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুর রহমান উপজেলার ঘুনিপাড়া গ্রামের মো. মহারাজ মিয়ার ছেলে।
পরে এসআরবি গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করে।






