পটুয়াখালীতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. সোহেল সিকদার ওরফে সোনা সোহেল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বনানী ঈদগাহ মাঠের সামনে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল সিকদার পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলের পুকুরপাড় (স্টাফ কলোনি) এলাকার মো. আলী আকবর সিকদারের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।









