• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, November 9, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

বিদ্যুতের সংকট মোকাবেলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে

মেজবাহউদ্দিন মাননু। কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 21, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
বিদ্যুতের সংকট মোকাবেলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাংলাদেশে সৌরবিদ্যুৎ, বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুবিধা, সম্ভাবনা ও সম্প্রসারণের প্রতিবন্ধকতা নিয়ে কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সৌরবিদ্যুৎ বিষয়ে জনগণের জ্ঞান, প্রচলিত ভুল ধারণা, সম্ভাবনা ও বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে একটি নীতিপত্র উপস্থাপন করা হয়।

প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী, প্রান্তজন, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট-এর যৌথ উদ্যোগে সোমবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

আরো পড়ুন

জন্ম-মৃত্যু নিবন্ধনে অক্টোবরে দেশসেরা উপজেলা গলাচিপা

গলাচিপায় জেলেদের ভিজিএফ চালের মাস্টার রোলে তেলেসমতি

সভায় আরও বক্তব্য রাখেন, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আব্দুর রহমান, কুয়াকাটা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা আমিনুর রাশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোছেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলহাস-উল-আজাদ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, স্থপতি ইয়াকুব খান, গণমাধ্যমকর্মী তানজিল জামান জয় প্রমুখ। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজ, গণমাধ্যম ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। সভার সঞ্চালনা করেন মোঃ নজরুল ইসলাম, সদস্য সচিব, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী। সভা সঞ্চালনা করেন পরিবেশ সংগঠক নজরুল ইসলাম। সভার শুরুতে “ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভাবনা” বিষয়ক নীতিপত্র উপস্থাপন করেন প্রান্তজন এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ফলে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জ্বালানি আমদানিতে ব্যয় হচ্ছে। এই নির্ভরতা বিদ্যুৎ উৎপাদন ব্যয়, ভর্তুকি এবং জ্বালানি নিরাপত্তার ওপরও চাপ তৈরি করছে। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত দুই দশকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ক্যাপাসিটি চার্জ বাবদ ১ লাখ ৭৮ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় করেছে, যা দিয়ে প্রায় ৩২,৪০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করা সম্ভব হতো।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জনস্বাস্থ্য সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি জ্বালানি আমদানিনির্ভরতা কমানো, বিদ্যুৎ খাতে ব্যয় হ্রাস, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে পারে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সভায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতার ঘাটতি, প্রচলিত ভুল ধারণা, প্রাথমিক বিনিয়োগের সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান, গ্রিড সংযোগ, নীতিগত সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় স্থানীয় পর্যায়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, ব্যবসায়ী, নাগরিক সমাজ এবং জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানি ও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সভায় অংশগ্রহণকারীরা মনে করেন, স্থানীয় পর্যায়ে তথ্যভিত্তিক সংলাপ ও অংশীজনদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। এ ধরনের উদ্যোগ বাংলাদেশের জ্বালানি রূপান্তর, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

#

 

আরও পড়ুন

গলাচিপা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অক্টোবরে দেশসেরা উপজেলা গলাচিপা

November 9, 2026
5
গলাচিপায় জেলেদের ভিজিএফ চালের মাস্টার রোলে তেলেসমতি
গলাচিপা

গলাচিপায় জেলেদের ভিজিএফ চালের মাস্টার রোলে তেলেসমতি

November 9, 2026
1
লাখো মানুষের স্বপ্নের ‘বগা সেতু’র আলোর মুখ দেখেনি; বছরের পর বছর ভোগান্তিতে তিন উপজেলার মানুষ
পটুয়াখালী

লাখো মানুষের স্বপ্নের ‘বগা সেতু’র আলোর মুখ দেখেনি; বছরের পর বছর ভোগান্তিতে তিন উপজেলার মানুষ

November 9, 2026
7
৭ নভেম্নর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে: পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
পটুয়াখালী

৭ নভেম্নর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে: পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

November 9, 2026
5
হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত বাউফল: বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
পটুয়াখালী

হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত বাউফল: বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

November 9, 2026
5
সিপিআইয়ের প্রধান নির্বাহীর প্রকল্প পরিদর্শন
পটুয়াখালী

সিপিআইয়ের প্রধান নির্বাহীর প্রকল্প পরিদর্শন

November 9, 2026
3
Next Post
কাউখালীতে শিক্ষক সংকটে কাঙাল দুই সরকারি বিদ্যালয়/ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ৯০০ শিক্ষার্থী

কাউখালীতে শিক্ষক সংকটে কাঙাল দুই সরকারি বিদ্যালয়/ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ৯০০ শিক্ষার্থী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
11
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In