• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 11, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

পায়রা নদীর অব্যাহত ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার

সাইদুর রহমান খান, দুমকি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 11, 2026
in দুমকি, পটুয়াখালী
0
পায়রা নদীর অব্যাহত ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পায়রা নদীর অব্যাহত ভাঙনে শতাধিক পরিবার নিঃস্ব হয়ে গেছে। মানচিত্র থেকে বিলীন হয়ে যাচ্ছে পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের বাঁশেরচর গ্রামটি। গত কয়েক দিনের ভাঙনে নতুন করে ২০টি পরিবার ভিটেমাটি হারিয়ে রাস্তার ওপর মানবেতর জীবনযাপন করছে। অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। যাদের সম্বল নেই, তারা বারবার নদীর পাশে ঘর বাঁধছেন। কোনো কোনো পরিবার ৮-১০ বার নতুন করে ঘর বাঁধছেন। সব ভিটেমাটি শেষ হয়ে যাওয়ায় অনেকেই শেষ পর্যন্ত সরকারি রাস্তার ওপর আশ্রয় নিয়েছেন।

ঝুঁকির মধ্যে রয়েছে ৩২ নম্বর আংগারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার, শিকদার বাড়ি জামে মসজিদ ও মোল্লা বাড়ি। ভাঙন অব্যাহত থাকলে অচিরেই দুটি বাড়িসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও বিলীন হয়ে যাবে।

আরো পড়ুন

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির জেলা কাউন্সিল অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

সরেজমিন পরিদর্শনকালে নিটুলী রানী বলেন, এ পর্যন্ত তিনি সাতবার ভিটেমাটি হারিয়েছেন। শেষ আশ্রয়টুকুও নদীগর্ভে চলে গেলে তিনি সরকারি রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। তার আর কোথাও যাওয়ার জায়গা নেই।

হাসিবুল ইসলাম বলেন, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে দ্রুত সময়ের মধ্যে গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

রিপন মাল (৩৭) জানান, বাবা-দাদার আমল থেকে এ গ্রামটি ভাঙছে। এ বয়সে তিনি ৫-৬ বার বসতঘর পাল্টিয়েছেন। শেষ পর্যন্ত বাজারে গিয়ে বাসা ভাড়া করে থাকছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নাসির উদ্দিন শিকদার বলেন, এ পর্যন্ত আমাদের সাড়ে তিনশ একর জমি নদীগর্ভে চলে গেছে। ১৯৭৭-৭৮ সালে নদীর অপরপ্রান্তে বাকেরগঞ্জের সঙ্গে নতুন চরে ৬০টি পরিবারের জন্য ৯০ একর জমি বরাদ্দ দেওয়া হলেও বাকেরগঞ্জের লোকজন জবরদখল করে রাখায় আমাদের কোনো পরিবার জমি পায়নি।

ভুক্তভোগী বাদল চৌকিদার জানান, বারবার নদীভাঙনে তাদের সহায়-সম্বল কিছুই নেই। বাধ্য হয়ে রাস্তায় বসবাস করতে হচ্ছে। তিনি প্রশাসনের কাছে তাদের পুনর্বাসনের দাবি জানান।

আংগারিয়া ৩ নম্বর ইউপি সদস্য শাহীন গাজী বলেন, পায়রার অব্যাহত ভাঙনে তার ওয়ার্ডটি বিলুপ্তির পথে। তিনি ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আংগারিয়া ইউপি চেয়ারম্যান মো. জিল্লুর রহমান বলেন, বাঁশেরচর গ্রামের অস্তিত্ব রক্ষা এবং ভুক্তভোগীদের সহায়তার জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা পরিষদ থেকে ত্রাণসহায়তা প্রদান করা হবে। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির জেলা কাউন্সিল অনুষ্ঠিত
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির জেলা কাউন্সিল অনুষ্ঠিত

September 11, 2026
1
ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান
পটুয়াখালী সদর

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

September 11, 2026
1
দশমিনায় নদীর ভাঙনে দিশেহারা বাসিন্দারা, সড়ক ও বসতঘরসহ কবরস্থান নদীগর্ভে বিলীন
দশমিনা

দশমিনায় নদীর ভাঙনে দিশেহারা বাসিন্দারা, সড়ক ও বসতঘরসহ কবরস্থান নদীগর্ভে বিলীন

September 11, 2026
3
১৪ মামলার আসামি আমিরের বাড়িতে অভিযান, গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৪
কলাপাড়া

১৪ মামলার আসামি আমিরের বাড়িতে অভিযান, গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৪

September 11, 2026
5
দুমকিতে মাদক প্রতিরোধে শিক্ষক, ইমাম ও খতিবদের সঙ্গে ইউএনওর বৈঠক
দুমকি

দুমকিতে মাদক প্রতিরোধে শিক্ষক, ইমাম ও খতিবদের সঙ্গে ইউএনওর বৈঠক

September 10, 2026
3
গলাচিপায় স্কুল ফিডিংসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
গলাচিপা

গলাচিপায় স্কুল ফিডিংসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

September 10, 2026
21
Next Post
ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
15
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In