গলাচিপায় আমখোলা ইউনিয়নের স্থানীয় জনগণের সমস্যা, চাহিদা ও সম্ভাব্য সমাধান নিয়ে অংশগ্রহণমূলক জনসংলাপ অনুষ্ঠিত হয়েছে। আমখোলা ইউনিয়ন পরিষদ ভবনে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে জনগণ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছে বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক মো. হারুন অর রশিদ। এছাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আল-আমিন।
নাগরিকতা-এসএমইআরজি-সিভিসি প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে নাগরিক অংশগ্রহণ, জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি, সুশাসন ও জবাবদিহিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় উঠে আসা সমস্যাগুলোর সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।









