বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে বিনামূল্যে রোগে দেখা ও ঔষধ বিতরন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার(২৭ অক্টোবর) বিকেলা তিতাস মোড়স্থ সুরাইয়া ভিলা চত্ত্বরে পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী ও সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. আল আমিন সুজনের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মো. তাসনিম রহমান, ডাঃ মো. মাহামুদুল আমিন, ডাঃ প্রান্ত মন্ডল, ডাঃ মাতির আহমেদ, ডাঃ জাইমা সুলতানা, ডাঃ আয়শা সিদ্দিকা ও ডাঃ জনি সরকার।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, এ্যাড. আল আমিন সুজন, মো. দেলোয়ার হোসেন, তারেক সিদ্দিকী, রিয়াজ সিদ্দিকী, ফেরদাউস, রিজভী, মহিবুল্লাহসহ অন্যানয় নেতৃবৃন্দ। তিন শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়েছে বলে যুবদল নেতা রুমী জানান।








