বরিশালের বাকেরগঞ্জে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ৪ হাজার ৩৮০ টাকা ও একটি ফোল্ডিং কাঁচিসহ কাউসার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাকেরগঞ্জ পৌরসভার মাছবাজারের উত্তর-পশ্চিম পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাউসার বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনশি এলাকার মৃত সালাম হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, অভিযানকালে কাউসারের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ৪ হাজার ৩৮০ টাকা এবং একটি ফোল্ডিং কাঁচি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পরে গ্রেপ্তার কাউসারকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।








