ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ উদ্যোগে জণসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহষ্পতিবার(১০ সেপ্টম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে কলেজের অধ্যক্ষ ডাঃ মো. জিয়াউল করিম এর নেতৃত্বে
ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জণসচেতনতামূলক র্যালি শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে র্যালী শেষ হয়। র্যালীর অগ্রভাগে অন্যান্যের মধ্যে ছিলেন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ গোলাম সগির, সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম, ডাঃ দীপক, ডাঃ রাশেদুজ্জামানসহ মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশ, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে কলেজ অর্ডিটরিয়ামে কলেজ অধ্যক্ষ ডাঃ রেজাউল করিম এর সভাপতিত্বে ও ডাঃ তাসমিহার সঞ্চালনায় আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। #









