• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, October 28, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় আমনের বাম্পার ফলনের আশা: খরা নিয়ে শঙ্কা

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 27, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় আমনের বাম্পার ফলনের আশা: খরা নিয়ে শঙ্কা
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরো পড়ুন

দশমিনায় ভুমিহীনদের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি পেশ

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পটুয়াখালীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

পটুয়াখালীর সাগরপারের জনপদ কলাপাড়ার গোটা উপকূলের আমনক্ষেতে বইছে সবুজের সমারোহ। কোথাওবা হালকা সোনালি রঙ ধারণ করেছে। লকলকে বেড়ে ওঠা আমনক্ষেতে বাতাসে যখন দোল খায় তখন কৃষকের বুকে শিহরণ জাগে। গাড় সবুজের বিস্তীর্ণ মাঠজুড়ে ধানগাছের শিহরণে কৃষকের চোখে মুখে ফুটে উঠছে উচ্ছলতা। সদ্য বের হওয়া ধানের শীষ জানান দিচ্ছে ভালো ফলনের ইঙ্গিত। আমনের বাম্পার ফলন ঘরে তোলার স্বপ্নে এখন বিভোর হয়ে আছেন এজনপদের কৃষক। তাঁরা অপেক্ষার প্রহর গুনছেন। এক কথায় দক্ষিণের কলাপাড়া উপকূলের সর্বত্র এবছর আমনের বাম্পার ফলনের উজ্জল সম্ভাবনা দেখা দিয়েছে। আমনক্ষেতের কোথাও কোথাও কাইচ থোড় হয়েছে। কোথাও শীষ বের হয়েছে। মাঠজুড়ে সর্বত্র হালকা সোনালী কিংবা সবুজের আভা ছড়াচ্ছে। উপজেলা কৃষি বিভাগের দাবি, আর কোন রোগ বালাই কিংবা প্রাকৃতিক দুর্যোগ আঘাত না হানলে এবছর কলাপাড়ায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। তবে কৃষকের শঙ্কা কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় ধানের পুষ্টি না হওয়ার পাশাপাশি চিটা হয়ে যেতে পারে। খেত শুকিয়ে যাচ্ছে। খেতের আমন ধান বর্তমানে থোড় (শিষ গজানো), পুষ্পায়ন ও দানাবাঁধা-এই তিন পর্যায়ে রয়েছে। ধানগাছের জীবনচক্রের এই তিন পর্যায়ে মাত্রাতিরিক্ত তাপমাত্রা ও জমিতে পানির অভাব হলে ধানের ফুলে পরাগায়নে বাধা সৃষ্টি করে। এতে ধানে চিটা হওয়ার আশঙ্কা থাকে। এদিকে মাঠে মাঠে আমন ধানের এখন ‘থোড়’ (শীষ বের হওয়ার ঠিক আগের অবস্থা) আসার সময়। এমন গুরুত্বপূর্ণ সময়ে পর্যাপ্ত পানির অভাবে ধানের থোড় বের হওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কলাপাড়ায় এবছর আমন আবাদের গোটা মৌসুমে প্রকৃতি অনেকটা অনুকুলে ছিল। জুলাই মাসের প্রথম দিক থেকেই টানা বৃষ্টিতে সবজির সমস্যা হলেও আমন চাষাবাদ কিংবা বীজতলার তেমন একটা ক্ষতি হয়নি। শতকরা ৯০ ভাগ কৃষকের অভিমত আর কোন দূর্যোগ কিংবা রোগবালাই না হলে তারা বাম্পার ফলন ঘরে তুলবেন। তবে তাপমাত্রা সহনশীল থাকা এবং কিছুটা বৃষ্টির প্রয়োজন রয়েছে বলে অধিকাংশ কৃষকের মতামত।সরেজমিনে ঘুরে দেখা গেছে, সর্বত্র বইছে সবুজের সমারোহ। গাড়ো সবুজের আস্তরনে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। কোথাও বের হওয়া ধানের শীষে চাল হয়েছে। নুইয়ে গেছে কয়দিন পরেই আগাম জাতের ধান কাটার সুযোগ হবে। কৃষকের চোখেমুখে স্বস্তির ছাপ ফুটে উঠেছে। মুখে লেগে আছে হাসির ঝিলিক। কেউবা শেষবারের মতো সার কীটনাশক প্রয়োগ করছেন। বলিপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক জানান, ১২ বিঘা জমি চাষাবাদ করেছেন। এখন পর্যন্ত আমন ক্ষেতের যে দৃশ্য তিনি দেখছেন তাতে ভাল ফলন পাওয়ার আশাবাদ করছেন। মিঠাগঞ্জ গ্রামের কৃষক আবুল বাশার জানান, তিনি এবছর ২৬ বিঘা জমি চাষাবাদ করেছেন। এ মানুষটি জানালেন, একটু মাজরা পোকা দেখা যাচ্ছে। তবে তেমন নয়। তার ভাষ্য, এহন পর্যন্ত রোয়া-পাতা  যেভাবে দেখছি তাতে ভাল ফলন পাওয়ার আশা করছি। গেল বছরও তিনি ভালো ফলন পেয়েছেন। ছোট  বালিয়াতলী গ্রামের আব্দুস সোবাহান জানান, তিনি এবছর চার কানি (৪৮বিঘা) জমিতে আমনের আবাদ করেছেন। তার দাবি আর যদি কোন প্রাকৃতিক দুর্যোগ কিংবা রোগবালাই না হয় তাইলে ভাল ফলন পাবেন। একই বক্তব্য নীলগঞ্জের ইউনুস মোল্লা, হাবিব গাজীসহ অধিকাংশ কৃষকের। একর প্রতি গড়ে ৫০ মণ ধান ঘরে তোলার সম্ভাবনার কথা জানালেন কুমিরমারা গ্রামের অধিকাংশ চাষী। বালীয়াতলী গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, দুই বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। শুরুতে বৃষ্টি ছিল। ধানগাছগুলোও তরতর করে বেড়ে উঠেছে। কিন্তু এখন টানা খরা। অনেক দিন বৃষ্টির দেখা নেই। অনেক গরম। খেতের মাটি ফেটে যাচ্ছে। কয়েকবার শ্যালো মেশিনের মাধ্যমে পানি দিয়েছেন। তারপরও মাটি ভিজিয়ে রাখা যাচ্ছে না। এতে খরচও বেড়ে যাচ্ছে। তবে সবার একআতংক তাপমাত্রা বেশি থাকায় ধান চিটা হওয়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি খেতে পানির সংকট সৃষ্টি হয়েছে বহু জায়গায়। এটি কিছুটা সমস্যা।উপজেলার ১২টি ইউনিয়নের শতকরা ৯০ ভাগ কৃষক এবছরও বাম্পার ফলন ঘরে তোলার আশা মনে পোষণ করছেন। তবে আগামি সপ্তাহের পরে সাগর নদীর পানি লোনা হয়ে যাবে স্লুইসগেটের সামনে অস্থায়ী বাঁধ দিতে না পারলে লোনা পানির প্লাবনের শঙ্কা করলেন নীলগঞ্জের কুমিরমারা গ্রামের প্রবীণ কৃষক সুলতান গাজী কলাপাড়া উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, এবছর কলাপাড়ায় ৩০ হাজার ৬৪৬ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন জানান, এ বছর আমনের ফলন খুব ভালো হবে মনে হচ্ছে। এখন পর্যন্ত রোগ-বালাইয়ের তেমন প্রকোপ নেই। প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলন পাবেন এখানকার কৃষক। তবে কৃষককে একটু সম্পূরক সেচ দেওয়ার পরামর্শ এ কর্মকর্তার। অন্তত এক-দেড় ইঞ্চি পানি যেন খেতে থাকে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করার পরামর্শ তার।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরও পড়ুন

দশমিনায় ভুমিহীনদের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি পেশ
কলাপাড়া

দশমিনায় ভুমিহীনদের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি পেশ

October 28, 2026
1
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পটুয়াখালীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
পটুয়াখালী

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পটুয়াখালীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

October 28, 2026
1
কলাপাড়া

কলাপাড়ায় জমি হস্তান্তর করে ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ উত্তোলনের অভিযোগ

October 28, 2026
1
সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর আইন প্রয়োগের তাগিদ: পটুয়াখালীতে নিরাপদ সড়ক দিবস পালিত
পটুয়াখালী

সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর আইন প্রয়োগের তাগিদ: পটুয়াখালীতে নিরাপদ সড়ক দিবস পালিত

October 28, 2026
1
গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ
গলাচিপা

গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ

October 28, 2026
2
দশমিনার মাঠজুড়ে সবুজের ঢেউ: আমনে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা
দশমিনা

দশমিনার মাঠজুড়ে সবুজের ঢেউ: আমনে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা

October 28, 2026
8
Next Post
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
9
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In