• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, October 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে ৭ ট্রাক মালামাল আটক

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 15, 2026
in Uncategorized, কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে ৭ ট্রাক মালামাল আটক
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন আবাসন প্রকল্প এলাকা থেকে ট্রলি, জেনারেটর, ওয়েট মেশিনসহ বিভিন্ন মালামাল বোঝাই সাতটি ট্রাক আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া এলাকার ওই প্রকল্প থেকে ট্রাকগুলো আটক করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মালামাল পরিবহনের সময় ট্রাকচালকদের কাছে মালামাল সরানোর প্রয়োজনীয় চালান বা অনুমতিপত্রসহ কোনো কাগজপত্র ছিল না। এ কারণে পায়রা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের সদস্যরা জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের উপস্থিতিতে ট্রাকগুলো আটক করেন। পরে ট্রাক ও মালামাল পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আরো পড়ুন

পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে বহিষ্কার

দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

স্থানীয় সূত্র জানায়, গত ১২ আগস্ট থেকে আবাসন প্রকল্প এলাকায় গ্যাস কাটার মেশিন দিয়ে অন্তত ১২টি ট্রলি কেটে খণ্ড খণ্ড করা হচ্ছিল। পরে বৃহস্পতিবার থেকে এসব মালামাল ট্রাকে তোলা শুরু হয়। শুক্রবার রাতে মালামাল লোড শেষ করে ট্রাকগুলো এলাকা ছাড়ার প্রস্তুতিকালে খবর পেয়ে সংশ্লিষ্টরা সেখানে গিয়ে সেগুলো আটক করেন।

আটক একটি ট্রাকের চালক জানান, স্থানীয় সাব্বির ও সুমন নামের দুই ব্যক্তি নাটোরে মালামাল পৌঁছে দেওয়ার জন্য তাদের সেখানে যেতে বলেন। বৃহস্পতিবার তারা ট্রাক নিয়ে প্রকল্প এলাকায় আসেন এবং এরপর থেকে মালামাল তোলার কাজ শুরু হয়। শুক্রবার রাতে লোডিং শেষ হলে তারা চলে যাওয়ার পথে পুলিশ ট্রাকগুলো আটক করে এবং কাগজপত্র দেখতে চায়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পরে জানা যায়, আটক মালামাল ই-ইঞ্জিনিয়ারিং কোম্পানির। কোম্পানিটি ২০২৪ সালের ৫ আগস্টের পর পায়রা বন্দরের ওই এলাকার কাজ বন্ধ করে চলে যায়।

ই-ইঞ্জিনিয়ারিংয়ের লজিস্টিক কর্মকর্তা মো. রুপম বলেন, “এগুলো আমাদের কোম্পানির মালামাল। পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে অনুমতিপত্রের জন্য আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে মালামাল নিয়ে যাওয়া হবে। এর আগে মালামাল নেওয়ার ঘটনায় একটু মিসটেক হয়েছে।”

কোম্পানির পায়রা বন্দর কো-অর্ডিনেটর মো. ঘাসিব বলেন, দীর্ঘদিন ধরে ট্রলিগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। কোম্পানি এগুলো বিক্রি করেছে। তবে পায়রা বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়নি। এ কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করা হচ্ছে।

পায়রা বন্দর নিরাপত্তা বিভাগের উপ-পরিচালক লে. কমান্ডার মো. ইরফানুল আল রিফাত বলেন, পায়রা বন্দর কর্তৃপক্ষের নির্দেশে মালামাল বোঝাই সাতটি ট্রাক আটক করা হয়েছে। বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, রাতের বেলা সাত ট্রাক মালামাল নেওয়া হচ্ছিল এবং সংশ্লিষ্টদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ট্রাকগুলো আটক করা হয়েছে। তারা যথাযথ কাগজপত্র দেখাতে পারলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, পায়রা বন্দর কর্তৃপক্ষের অবহিত করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামালসহ ট্রাকগুলো জব্দ করে। বিষয়টি পুলিশ সুপারকেও জানানো হয়েছে। কোম্পানির লোকজন যথাযথ কাগজপত্র দেখিয়ে পায়রা বন্দর থেকে মালামাল নেওয়ার অনুমতি পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, রাতের আঁধারে পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে অনুমতিপত্র ছাড়াই বিপুল পরিমাণ মালামাল সরিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এর আগেও রাতের আঁধারে ওই প্রকল্প এলাকা থেকে বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা পরিষ্কার করার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন

পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে বহিষ্কার
পটুয়াখালী

পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে বহিষ্কার

October 6, 2026
11
দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
দুমকি

দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

October 6, 2026
4
মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন
পটুয়াখালী

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

October 5, 2026
4
ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা
পটুয়াখালী

ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা

October 5, 2026
6
মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
পটুয়াখালী

মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

October 5, 2026
4
দশমিনায় ফুটবল খেলার মাঠে এক শিক্ষার্থীর মৃত্যু
দশমিনা

দশমিনায় ফুটবল খেলার মাঠে এক শিক্ষার্থীর মৃত্যু

October 5, 2026
21
Next Post
নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, গলাচিপা-রাঙ্গাবালীর নিচু এলাকা প্লাবিত

নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি, গলাচিপা-রাঙ্গাবালীর নিচু এলাকা প্লাবিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In