সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাইফুর রহমান সাকিবকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, পটুয়াখালী জেলা শাখার অধীন পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাইফুর রহমান সাকিবকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেছেন। সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।








