• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, October 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বাউফল প্রতিনিধি :

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 5, 2026
in পটুয়াখালী, বাউফল
0
মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর বাউফল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

আরো পড়ুন

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসা হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদরাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য ও শিক্ষকদের অবদানের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদরাসার সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মো. জাহিদুল হক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদরাসার সুপার মো. জাহিদুল হক, সিনিয়র শিক্ষক শরীফ মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. জাকির হোসাইন, সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন, সহকারী শিক্ষিকা রোকেয়া সুলতানাসহ মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করেন না; বরং তাদের নৈতিকতা, শৃঙ্খলা, মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন শিক্ষকের সঠিক দিকনির্দেশনা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনকে আলোকিত করতে পারে।

তারা আরও বলেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত ও জাতীয়করণ সময়ের গুরুত্বপূর্ণ দাবি। শিক্ষকরা যাতে সম্মান ও স্বস্তির সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য তাদের ন্যায্য অধিকার, সুযোগ-সুবিধা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়, বরং সৎ, নৈতিক, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সমাজে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে শিক্ষকরা আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় শিক্ষকতার মহান পেশার মর্যাদা, শিক্ষকদের দায়িত্ব ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে তাদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি বর্তমান সময়ে শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, সকল শিক্ষক-কর্মচারীর সুস্থতা ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মাদরাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন ক্বারী মো. রফিকুল ইসলাম।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠন এবং শিক্ষকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়কে আরও দৃঢ় করেছে।

আরও পড়ুন

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন
পটুয়াখালী

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

October 5, 2026
3
ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা
পটুয়াখালী

ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা

October 5, 2026
6
দশমিনায় ফুটবল খেলার মাঠে এক শিক্ষার্থীর মৃত্যু
দশমিনা

দশমিনায় ফুটবল খেলার মাঠে এক শিক্ষার্থীর মৃত্যু

October 5, 2026
16
বিশ্ব শিক্ষক দিবসে দশমিনায় জাতীয়করণের দাবি শিক্ষকদের
দশমিনা

বিশ্ব শিক্ষক দিবসে দশমিনায় জাতীয়করণের দাবি শিক্ষকদের

October 5, 2026
6
বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১
পটুয়াখালী

বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১

October 5, 2026
4
পরিকল্পিত নগরায়ণে গুরুত্ব, পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস পালিত
পটুয়াখালী

পরিকল্পিত নগরায়ণে গুরুত্ব, পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস পালিত

October 5, 2026
9
Next Post
দেবীগঞ্জে স্কুলের দুধ পান করে ১৭ শিক্ষার্থী হাসপাতালে

দেবীগঞ্জে স্কুলের দুধ পান করে ১৭ শিক্ষার্থী হাসপাতালে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In