• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, October 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৪

মেজবাহউদ্দিন মাননু কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 14, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৪
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়ায় মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে নাইম (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন তার মা, স্ত্রী ও দুই বছরের শিশুও। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কলাপাড়া পৌরসভার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন

দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

আহতরা হলেন—নাইম (২২), তার মা রুমা বেগম (৪০), স্ত্রী রেজবি (১৮) ও দুই বছরের শিশু তাসরিফ। গুলিবিদ্ধ নাইমের বাম পায়ে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত রুমা বেগম জানান, রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার পর থেকে ৩টার মধ্যে বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে অস্ত্রধারী ডাকাত দলের চার সদস্য ঘরে প্রবেশ করে। বাইরে আরও কয়েকজন অস্ত্রধারী পাহারায় ছিল।

ঘরে ঢুকেই ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে মারধর শুরু করে। একপর্যায়ে নাইম বাধা দিলে তার হাঁটু বরাবর গুলি করা হয়। পরে দুই বছরের শিশু তাসরিফের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি আইফোন নিয়ে যায় ডাকাতরা।

প্রায় এক ঘণ্টা ধরে লুটপাট ও তাণ্ডব চালানোর পর ডাকাতরা নির্বিঘ্নে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের দাবি, ডাকাত দলের অধিকাংশ সদস্যের শরীরের রং কালো এবং তারা খাটো আকৃতির ছিল। তাদের হাতে পিস্তলসহ বিভিন্ন অস্ত্র ছিল।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে লুট হওয়া স্বর্ণালংকারের প্রকৃত পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, ভুক্তভোগীদের দেওয়া তথ্যের সঙ্গে রাতের তথ্যের কিছুটা পার্থক্য রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

আরও পড়ুন

দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
দুমকি

দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

October 6, 2026
3
মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন
পটুয়াখালী

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

October 5, 2026
4
ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা
পটুয়াখালী

ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা

October 5, 2026
6
মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
পটুয়াখালী

মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

October 5, 2026
4
দশমিনায় ফুটবল খেলার মাঠে এক শিক্ষার্থীর মৃত্যু
দশমিনা

দশমিনায় ফুটবল খেলার মাঠে এক শিক্ষার্থীর মৃত্যু

October 5, 2026
21
বিশ্ব শিক্ষক দিবসে দশমিনায় জাতীয়করণের দাবি শিক্ষকদের
দশমিনা

বিশ্ব শিক্ষক দিবসে দশমিনায় জাতীয়করণের দাবি শিক্ষকদের

October 5, 2026
6
Next Post
পটুয়াখালী ডায়বিটিক হাসপাতালে বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে সেবা প্রদান

পটুয়াখালী ডায়বিটিক হাসপাতালে বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে সেবা প্রদান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In