• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 21, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দশমিনা

দশমিনায় এইচএসসি কেন্দ্রের হল সুপারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 5, 2026
in দশমিনা
0
দশমিনায় এইচএসসি কেন্দ্রের হল সুপারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এইচএসসি পরীক্ষার এমসিকিউ উত্তরপত্র পূরণের অভিযোগে অভিযুক্ত এক হল সুপারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

অভিযুক্ত হল সুপার হলেন ডা. ডলি আকবর মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. মহিউদ্দিন।

আরো পড়ুন

দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা

দশমিনায় সুলতানের কৃষি ফার্মে কাঁচা-পাকা মাল্টা শোভা পাচ্ছে

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, গত ১ আগস্ট অনুষ্ঠিত এইচএসসি কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র (বিষয় কোড-২৪০) পরীক্ষায় দশমিনা ডা. ডলি আকবর মহিলা কলেজ কেন্দ্রের উপকেন্দ্র সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে পরীক্ষার্থী মোর্শেদ জিহাদের (রোল-৪০৭২২৬) বহুনির্বাচনী (এমসিকিউ) উত্তরপত্র শিক্ষক কক্ষে পূরণ করে পরীক্ষা শেষে প্রতিস্থাপনের অভিযোগ পাওয়া গেছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ১৯৮০ সালের পরীক্ষা (অপরাধ) আইন-এর ৪২ ধারায় বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। এ ঘটনায় কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৬ আগস্ট সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো ডা. ডলি আকবর মহিলা কলেজ কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করে। গত ১ আগস্ট কৃষিশিক্ষা দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে উত্তরপত্র প্যাকেটজাত করার সময় উপকেন্দ্রে হল সুপার তাঁর মামাতো ভাই ও পরীক্ষার্থী মোর্শেদ জিহাদের উত্তরপত্র বের করে মোবাইল ফোনে সংরক্ষিত উত্তর দেখে তা পূরণ করেন বলে অভিযোগ ওঠে।

এ সময় উপস্থিত কয়েকজন শিক্ষক বিষয়টি কেন্দ্র সচিবকে জানালেও অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে উত্তরপত্র পূরণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং প্রশাসনের নজরে আসে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে হল সুপারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠান।

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ইউএনওর প্রতিবেদনের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা
দশমিনা

দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা

September 19, 2026
7
দশমিনায় সুলতানের কৃষি ফার্মে কাঁচা-পাকা মাল্টা শোভা পাচ্ছে
দশমিনা

দশমিনায় সুলতানের কৃষি ফার্মে কাঁচা-পাকা মাল্টা শোভা পাচ্ছে

September 19, 2026
9
এক ডজন মাদক মামলার আসামি পুনরায় ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার
দশমিনা

এক ডজন মাদক মামলার আসামি পুনরায় ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

September 17, 2026
5
উডব্যাজ প্রাপ্ত পাঁচ ইউনিট লিডারকে স্কার্ফ ও বিড প্রদান
দশমিনা

উডব্যাজ প্রাপ্ত পাঁচ ইউনিট লিডারকে স্কার্ফ ও বিড প্রদান

September 17, 2026
5
জেলায় চ্যাম্পিয়নদের প্রশাসনের সম্মাননা ও ক্রেস্ট প্রদান
দশমিনা

জেলায় চ্যাম্পিয়নদের প্রশাসনের সম্মাননা ও ক্রেস্ট প্রদান

September 15, 2026
13
দশমিনায় বিস্তীর্ন মাঠে আউশ ধানের বাম্পার ফলন,কৃষকরা দারুন খুশি
দশমিনা

দশমিনায় বিস্তীর্ন মাঠে আউশ ধানের বাম্পার ফলন,কৃষকরা দারুন খুশি

September 14, 2026
7
Next Post
দশমিনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণমিছিল

দশমিনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণমিছিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In