নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ইসলামী সংগীত ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম ও তৃতীয় হয়েছে দশমিনা উপজেলার তায়েব ও দেবজানি।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মু.নেছার উদ্দিন, ডাঃ ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সোহরব হোসেন, আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মওলানা মোশারেফ হোসেন প্রমূখ।
জানা যায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দশমিনা উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ইসলামী সংগিত এ প্রথম হন আরোজবেগী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোঃ তায়েব পরে জেলা পর্যায়ে প্রথম হন এবং নৃত্য প্রতিযোগিতায় ডাঃ ডলি আকবর মহিলা কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী মজুমদার দেবযানী উওজেলা ও জেলা পর্যায় প্রতিযোগিতায় প্রথম এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেন। আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, উপজেলা থেকে দুই জন শিক্ষার্থী নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহ করে প্রথম ও তৃতীয় স্থান অধিকার করেছে। এই প্রাপ্তি দশমিনা উপজেলার গৌরব। তাদের অর্জকে আরো উৎসাহিত করার জন্য সন্মানিত করা হয়েছে।









