পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজ থেকে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে মো. শাহরান আলী সাওবান। এবারের এইচএসসি পরীক্ষায় গলাচিপা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে সে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী।
শাহরান আলী সাওবান গলাচিপা উপজেলার প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়ার নাতি। তার বাবা মো. সোহাগ মিয়া গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কমিশনার।
পরিবারের এমন গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারাবাহিকতায় শাহরান আলী সাওবানের এই সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞান বিভাগের মতো প্রতিযোগিতামূলক বিভাগে জিপিএ-৫ অর্জন করে শাহরান তার মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখেছে। তার এই সাফল্যে ভবিষ্যতে উচ্চশিক্ষার পথে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
শাহরান আলী সাওবানের এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় আরও সাফল্য কামনা করেছেন।









