• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বাঁধনের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 19, 2026
in সারাদেশ
0
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বাঁধনের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও গতিশীল, দক্ষ ও সুসংগঠিত করার লক্ষ্যে বাঁধন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট দিনব্যাপী “সাংগঠনিক কর্মশালা-২০২৬” আয়োজন করেছে। গতকাল ১৮ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ মহতী কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

আরো পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি মো. শহীদুল ইসলাম।

স্বাগত বক্তব্যে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মো. শরীফ রায়হান বলেন, “এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।” তিনি বলেন, মানবসেবার মতো মহৎ কাজে তরুণদের সম্পৃক্ততা সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। বাঁধন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের বিভিন্ন মানবিক কার্যক্রমের প্রশংসা করে তিনি ভবিষ্যতেও সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন।

এ পর্যায়ে প্রফেসর ড. সাইফুল আলম বলেন, “বাঁধনের মাধ্যমে ক্যাম্পাসে মানবিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে। সংগঠনটির কর্মীরা মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার চেতনায় অন্যদের জন্য অনুকরণীয় ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।”

অন্যদিকে ট্রেজারার প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ বলেন, “বাঁধনের মতো মানবিক সংগঠনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমি ব্যক্তিগতভাবেও সবসময় সংগঠনটির পাশে থাকব।”

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “অল্প সময়ের মধ্যেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাঁধন একটি সফল ও আস্থার প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এই অর্জন ধরে রেখে মানবসেবার পরিধি আরও বিস্তৃত করতে হবে।” তিনি নিয়মিত স্বেচ্ছায় রক্তদান এবং সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

কর্মশালার প্রথম পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মেহেদী। তিনি নিরাপদ রক্তদান, রক্তদাতার দায়িত্ব, জরুরি রক্ত ব্যবস্থাপনা, সংগঠনের দক্ষতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবার আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর উপস্থাপনায় অংশগ্রহণকারী বাঁধনকর্মী, রক্তদাতা ও কার্যকরী পরিষদের সদস্যরা বাস্তবধর্মী দিকনির্দেশনা লাভ করেন।

 

দ্বিতীয় পর্বে নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় “ব্লাড অলিম্পিয়াড”। রক্তদান ও মানবিক সেবাবিষয়ক জ্ঞানভিত্তিক এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সম্মানিত অতিথিরা ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন।

পরে বাঁধন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা মেহেদী হাসান, বিভাগীয় জোন-১-এর উপদেষ্টা অনিক সরকার এবং আয়শা আক্তার সূচী সাংগঠনিক দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন। তাঁরা সংগঠনের আদর্শ, নেতৃত্ব বিকাশ, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আয়োজকরা জানান, এই কর্মশালার মাধ্যমে সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবার মানসিকতা আরও সুদৃঢ় করা এবং নিরাপদ রক্তদান আন্দোলনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও নিরাপদ রক্ত নিশ্চিতকরণ এবং স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও বেগবান করতে বাঁধন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট নিরলসভাবে কাজ করে যাবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
3
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
2
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
3
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
4
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
Next Post
পবিপ্রবির গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে ইন্সেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

পবিপ্রবির গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে ইন্সেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In