• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, August 18, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

‘নতুন কোনো ফ্যাসিস্ট শক্তির উত্থান হলে প্রতিরোধ গড়ে তোলা হবে’—বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

মু আবু সুফিয়ান

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 4, 2026
in পটুয়াখালী, বাউফল
0
‘নতুন কোনো ফ্যাসিস্ট শক্তির উত্থান হলে প্রতিরোধ গড়ে তোলা হবে’—বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশে নতুন কোনো ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটলে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলন কোনো এক বছরের ঘটনা নয়; ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সেই চেতনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৬টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান।
ড. শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি মহান আল্লাহর বিশেষ সাহায্য ছিল বলেও অনেকের বিশ্বাস রয়েছে। তিনি বলেন, “জালিমের বিরুদ্ধে মজলুমের বিজয় যেমন বদরের যুদ্ধে এসেছিল, তেমনি ২০২৪ সালের ৫ আগস্টও মানুষ বিজয় অর্জন করেছে।”
তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, আন্দোলন দমনের নানা ঘোষণা সত্ত্বেও শেষ পর্যন্ত গণআন্দোলন সফল হয়েছে এবং তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। বিদেশে অবস্থান করে দেশে ফেরার বিষয়ে দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। এ সময় তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনের পূর্ণাঙ্গ সফলতা বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপরও নির্ভর করছে।
ড. মাসুদ আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও তার অনুসারীদের একটি অংশ এখনো ফ্যাসিবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে তাদের অভিযোগ রয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে মন্তব্য করার আগে দলটির রাজনৈতিক ইতিহাস ও ভূমিকা বিবেচনায় নেওয়া উচিত।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোথাও কোথাও জুলাই আন্দোলনের যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য করা হচ্ছে। এমন ঘটনার সমালোচনা করে তিনি বলেন, “শুধু সরকার নয়, সরকারের চেয়েও শক্তিশালী কেউ যদি জুলাই-আগস্টের যোদ্ধাদের অসম্মান করে, তাহলে তারও জবাব দেওয়া হবে। জুলাইয়ের চেতনা ২০২৪ সালেই শেষ হয়ে যায়নি; আগামী দিনেও তা বহমান থাকবে।”
তিনি আরও বলেন, “নতুন কোনো ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিলে তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে। জেন-জি এবং আলফা—উভয় প্রজন্মই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।”
গণভোটের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম,উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিবিরের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম নূর, সাবেক জেলা সভাপতি মাহফুজ হোসাইন, বাউফল উপজেলা শিবির সভাপতি আরিফ হোসাইনসহ উপজেলার শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।

আরো পড়ুন

পটুয়াখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গলাচিপায় অংশগ্রহণমূলক গণশুনানি অনুষ্ঠিত

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরও পড়ুন

পটুয়াখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

August 18, 2026
1
গলাচিপায় অংশগ্রহণমূলক গণশুনানি অনুষ্ঠিত
গলাচিপা

গলাচিপায় অংশগ্রহণমূলক গণশুনানি অনুষ্ঠিত

August 18, 2026
1
কলাপাড়ায় অবৈধ জাল বিক্রির দায়ে একজনে ৭ দিনের কারাদন্ড; পোড়ানো হলো ৫০ হাজার টাকার জাল
কলাপাড়া

কলাপাড়ায় অবৈধ জাল বিক্রির দায়ে একজনে ৭ দিনের কারাদন্ড; পোড়ানো হলো ৫০ হাজার টাকার জাল

August 18, 2026
1
রাঙ্গাবালীতে ১১৭৫ জেলেকে লাইফবয়া ব্যবহারে সচেতনতা
পটুয়াখালী

রাঙ্গাবালীতে ১১৭৫ জেলেকে লাইফবয়া ব্যবহারে সচেতনতা

August 18, 2026
3
পটুয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন চার শতাধিক
পটুয়াখালী

পটুয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন চার শতাধিক

August 18, 2026
2
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি স্থানীয়দের
পটুয়াখালী

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি স্থানীয়দের

August 18, 2026
3
Next Post

জাতীয় পার্টির নেতা সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের ৩ দফায় জানাজা শেষে দাফন সম্পন্ন 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
28

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In