• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 25, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন

notesofatik by notesofatik
June 18, 2026
in দুমকি, পটুয়াখালী
0
পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (আরটিসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডিন এবং ফিজিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. খোকন হোসেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আরো পড়ুন

বাউফলে বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শান্তিপূর্ণভাবে শেষ হলো কুয়াকাটা পর্যটন কার্নিভাল, ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতা এবং সাফল্যের ধারাবাহিকতায় প্রফেসর ড. খোকন হোসেন ইতোমধ্যেই একজন দক্ষ সংগঠক ও গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ বিষয়ে পবিপ্রবির উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি নিহিত থাকে তার গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞান সৃষ্টির সক্ষমতার মধ্যে। পবিপ্রবিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

প্রফেসর ড. খোকন হোসেন একজন অভিজ্ঞ শিক্ষক, দক্ষ গবেষক এবং সফল প্রশাসক। আমি বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের কার্যক্রম নতুন গতি পাবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের জন্য আরও কার্যকর গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। তাঁর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিধি ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় প্রফেসর ড. খোকন হোসেন বলেন, “রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল, সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করব।

শিক্ষক, গবেষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে একটি গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক পরিমণ্ডলে এর অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করতে চাই। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

প্রফেসর ড. খোকন হোসেন এক বর্ণাঢ্য একাডেমিক ও গবেষণা জীবনের অধিকারী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে স্পেনের খ্যাতনামা ইউনিভার্সিটি অব সান্তিয়াগো দে কম্পোস্তেলা (University of Santiago de Compostela) থেকে দ্বিতীয়বারের মতো স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর জার্মানির বিশ্ববিখ্যাত ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার ফিজিকস (Max Planck Institute for Nuclearh Physics), হাইডেলবার্গ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণা ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালে প্রফেসর ড. খোকন হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। যোগদানের তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এ নিয়োগকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রফেসর ড. খোকন হোসেনের নেতৃত্বে রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদা আরও সমৃদ্ধ হবে।

আরও পড়ুন

বাউফলে বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
পটুয়াখালী

বাউফলে বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

October 25, 2026
4
শান্তিপূর্ণভাবে শেষ হলো কুয়াকাটা পর্যটন কার্নিভাল, ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা
কলাপাড়া

শান্তিপূর্ণভাবে শেষ হলো কুয়াকাটা পর্যটন কার্নিভাল, ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা

October 25, 2026
6
পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিষ্কারে ছাত্রদলের অভিযান
কলাপাড়া

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিষ্কারে ছাত্রদলের অভিযান

October 25, 2026
5
পটুয়াখালীতে ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
দশমিনা

পটুয়াখালীতে ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

October 25, 2026
7
নিষেধাজ্ঞার ১৬ দিনেও প্রণোদনার চাল পাননি ২৭৭৫ জেলে
দশমিনা

নিষেধাজ্ঞার ১৬ দিনেও প্রণোদনার চাল পাননি ২৭৭৫ জেলে

October 25, 2026
12
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনে তিন জেলেকে এক মাসের কারাদন্ড
দুমকি

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনে তিন জেলেকে এক মাসের কারাদন্ড

October 24, 2026
10
Next Post
মির্জাগঞ্জে এমইপি গ্রুপের রিটেইলারদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত

মির্জাগঞ্জে এমইপি গ্রুপের রিটেইলারদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In