• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 9, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

কাউখালীতে বিআরডিবির উদ্যোগে কিশোরীদের সঞ্চয় সচেতনতা প্রশিক্ষণ, চেক ও ফলজ গাছের চারা বিতরণ

notesofatik by notesofatik
June 17, 2026
in সারাদেশ
0
কাউখালীতে বিআরডিবির উদ্যোগে কিশোরীদের সঞ্চয় সচেতনতা প্রশিক্ষণ, চেক ও ফলজ গাছের চারা বিতরণ
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (আইআরইএসপিপিডব্লিউ)-২য় পর্যায়ের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, প্রশিক্ষণ সামগ্রী, চেক বিতরণ ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে এগারোটা উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন

নতুন দুই মামলায় আবারও গ্রেফতার সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ

আগুনে ক্ষতিগ্রস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্ভার, ব্যাহত অভ্যন্তরীণ ইন্টারনেট

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামসুর রহমান মিজান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক শিশির কুমার মজুমদার।

অনুষ্ঠান শেষে প্রকল্পের আওতাভুক্ত মেয়াদোত্তীর্ণ ৮ জন কিশোরীর জমাকৃত সঞ্চয় ৫৮ হাজার ৪০০ টাকার বিপরীতে সরকারি প্রণোদনাসহ মোট ১ লাখ ৬৬ হাজার ৪০০ টাকার চেক বিতরণ করা হয়। একই সঙ্গে তাদের হাতে আম গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান বলেন, কিশোরীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং ভবিষ্যতের জন্য আর্থিকভাবে প্রস্তুত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক সচেতনতা তাদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হতে সহায়তা করবে।

বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, আর্থিক ব্যবস্থাপনা ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কেও জানতে হবে। বিআরডিবির এ কার্যক্রম কিশোরীদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বিশেষ অতিথি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া বলেন, সরকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত কিশোরীদের সঞ্চয় গঠনে উৎসাহিত করতে এ প্রকল্প বাস্তবায়ন করছে। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

উপকারভোগী শিক্ষার্থী জান্নাতি আক্তার বলেন, আমি নিয়মিত সঞ্চয় করেছি। আজ চেক হাতে পেয়ে খুব ভালো লাগছে। এই টাকা ভবিষ্যতে পড়াশোনা ও নিজের উন্নয়নের কাজে ব্যবহার করবো। সরকারের এমন উদ্যোগ আমাদের অনেক উৎসাহ দেয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিআরডিবির এ উদ্যোগ কিশোরীদের সঞ্চয়ী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

নতুন দুই মামলায় আবারও গ্রেফতার সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ
সারাদেশ

নতুন দুই মামলায় আবারও গ্রেফতার সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ

September 9, 2026
3
আগুনে ক্ষতিগ্রস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্ভার, ব্যাহত অভ্যন্তরীণ ইন্টারনেট
সারাদেশ

আগুনে ক্ষতিগ্রস্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্ভার, ব্যাহত অভ্যন্তরীণ ইন্টারনেট

September 9, 2026
2
মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা
সারাদেশ

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

September 9, 2026
2
ফসল উৎপাদনে জৈব-কীটনাশকের বর্তমান অবস্থা নিয়ে বাপার আলোচনা সভা
সারাদেশ

ফসল উৎপাদনে জৈব-কীটনাশকের বর্তমান অবস্থা নিয়ে বাপার আলোচনা সভা

September 8, 2026
3
ইতালিতে বাঁধনের ওপর হামলা, নিন্দা জানালেন আসিফ মাহমুদ ও সারজিস
সারাদেশ

ইতালিতে বাঁধনের ওপর হামলা, নিন্দা জানালেন আসিফ মাহমুদ ও সারজিস

September 8, 2026
3
১৫ মাসের শিশুসহ ৭ দিন কারাগারে ছিলেন ফাতেমা, পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন
সারাদেশ

১৫ মাসের শিশুসহ ৭ দিন কারাগারে ছিলেন ফাতেমা, পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন

September 8, 2026
3
Next Post
জাতীয় পর্যায়ে উচ্চ লাফে চতুর্থ স্থান অর্জনকারী জামিলাকে গলাচিপা উপজেলা প্রশাসনের সংবর্ধনা

জাতীয় পর্যায়ে উচ্চ লাফে চতুর্থ স্থান অর্জনকারী জামিলাকে গলাচিপা উপজেলা প্রশাসনের সংবর্ধনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In